News Flash

  • Home
  • Uncategorized
  • নৈতিক জয় ও বিচারব্যবস্থার প্রতি আস্থার জয়, সুপ্রিম রায়ের প্রেক্ষিতে বার্তা মমতার
Image

নৈতিক জয় ও বিচারব্যবস্থার প্রতি আস্থার জয়, সুপ্রিম রায়ের প্রেক্ষিতে বার্তা মমতার

কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে সাময়িকের জন্য হলেও স্বস্তি পেয়েছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার| চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ| শীর্ষ আদালতের এই রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| ধর্মতলায় মট্রো চ্যানেলের কাছে ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ‘এটা আমাদের নৈতিক জয়| এটা দেশের মানুষের জয়, দেশের পুলিশ, নিরাপত্তা বাহিনীর জয়| সুপ্রিম কোর্ট যা বলেছে, তা আমরা স্বাগত জানাচ্ছি|’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘তাঁরা রাজীবকে গ্রেফতার করতে চেয়েছিল| গোপন অভিযানে রাজীবের বাড়িতেও গিয়েছিল| কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে, রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না| যাকেই গ্রেফতার করছে, ওডিশায় নিয়ে যাচ্ছে| কেন এখানে গ্রেফতার করে ওডিশায় নিয়ে যাবে? রাজীব নিরপেক্ষ জায়গায় জেরার কথা জানিয়েছিলেন| ওঁরা উত্তর দেয়নি| শীর্ষ আদালত সেই প্রস্তাবেই সম্মতি দিয়েছে| এই রায়ে আমাদের সাহসী অফিসাররা নিঃশ্বাস ফেলার সময় পাবে| এবার ওঁদের এক ডজন মন্ত্রী লাগবে আমার অভিযোগ খারিজ করার জন্য| আমিও তৈরি আছি|’ মমতার দাবি, ‘আমাদের সময়ে চিটফাণ্ড হয়নি| সিপিএমের আমলে হয়েছে| সিপিএম, বিজেপি, কংগ্রেস-সব জানত| আমরাই সুদীপ্ত সেনকে গ্রেফতার করেছি|’গত ৩ ফেব্রুয়ারি (রবিবার) রাত ন’টা থেকে শুরু হওয়া ধর্না কি এখনও চালিয়ে যাবেন? এ প্রসঙ্গে মমতা বলেছেন, ‘আমি একা কিছুই করি না| আজ চন্দ্রবাবু নাইডু আসছেন| অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলব| নবীন পট্টনায়েকজীর সঙ্গেও কথা বলব|’ সাংবাদিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, ‘আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন|’ এদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে আগে বলুন নিজের রাজ্য সামলাতে| বহু মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে খুন করা হয়েছে| বহু মানুষকে পিটিয়ে মারা হয়েছে| এখন নির্বাচনে লড়লে তিনি নিজেও হেরে যাবেন| উত্তর প্রদেশের কোথাও দাঁড়ানোর জায়গা নেই তাঁর, সেই কারণে এখন বাংলা ঘুরছেন|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top