News Flash

  • Home
  • Uncategorized
  • লোকপাল ও লোকায়ুক্তের দাবিতে অনশন অব্যাহত, শারীরিক অবস্থার অবনতি আন্নার
Image

লোকপাল ও লোকায়ুক্তের দাবিতে অনশন অব্যাহত, শারীরিক অবস্থার অবনতি আন্নার

রালেগাঁও সিদ্ধি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রে লোকপাল এবং রাজ্যে লোকয়ুক্ত গঠন করার দাবিতে অনশন অব্যাহত রাখলেন বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারে। মঙ্গলবার সাতদিনে পড়ল আন্না হাজারের অনশন। এই কয়েকদিনে প্রায় সাড়ে পাঁচ কিলোগ্রাম ওজন কমেছে তাঁর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডাঃ ধনঞ্জয় পোটে জানিয়েছেন, ‘আন্নাজি এখনও পর্যন্ত সাড়ে পাঁচ কিলোগ্রাম ওজন কমেছে। বিষয়টি তাঁকে জানিয়েছে। তাঁর রক্তে শরকা পরিমাণ কমে গিয়েছে। নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে অবিলম্বে তাঁর অনশন প্রত্যাহার করা উচিত।’কেন্দ্রে লোকপাল এবং রাজ্যে লোকয়াক্ত কার্যকর করার দাবিতে গত ৩০ জানুয়ারি থেকে অনশনে বসেছেন আন্না হাজারে।

ডাঃ ধনঞ্জয় পোটে জানিয়েছেন, ‘টানা অনশনের ফলে তাঁর কিডনি এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রালেগাঁও সিদ্ধির গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান লঙ্কেশ আটি জানিয়েছেন, আজ গোটা গ্রাম অরন্ধন পালন করবে, সবাই আজ এখানেই বসে থাকবে। কৃষিমন্ত্রী আজকে আসবেন আন্নাজির সঙ্গে কথা বলবেন। আন্নাজির দাবি পূরণ না হলে গোটা গ্রাম আত্মবলিদান করবে। তাঁর জন্য গোটা গ্রাম যা খুশি করতে পারে।’
সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামরে এবং রাজ্য সরকারের তরফ থেকে গিরিশ মহাজন সোমবার আন্না হাজারের সঙ্গে দেখা করে অনশন তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু বর্ষীয়ান গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে নিজের প্রতিজ্ঞায় অটল।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top