News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ বিধানসভায় রাজ্যপালের ভাষণ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

উত্তরপ্রদেশ বিধানসভায় রাজ্যপালের ভাষণ ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লখনউ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বাজেট পেশ উপলক্ষ্যে উত্তরপ্রদেশে বিধানসভায় বিরোধীদের হইহট্টগোলের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির বিধায়কদের গুণ্ডা বলে অভিহিত করেছেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের বিধায়কেরা বিধানসভার ভেতর যে ধরণের আচরণ করেছে তা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এমন ধরণের আচরণ গণতন্ত্রকে দুর্বল করে দেয়।


মঙ্গলবার বাজেট পেশ উপলক্ষ্যে উত্তরপ্রদেশের বিধানসভায় যৌথ অধিবেশনে ভাষণ দিতে ওঠেন রাজ্যপাল রাম নায়েক। সেই সময় প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, কংগ্রেস বিধায়কেরা। এমনকি বিরোধী বেঞ্চ থেকে রাজ্যপালকে লক্ষ্য করে কাগজও ছোড়া হয়। রাজ্যের কৃষকদের দুরবস্থা নিয়ে স্লোগান দিতে থাকে বিরোধী বিধায়কেরা। অধিবেশন কক্ষের ওয়েলে নেমে পড়ে গিয়ে চোট পান সমাজবাদী পার্টির বিধায়ক সুভাষ পাই। তিনি মাথায় আংশিক চোট পান। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও নিজের ভাষণ সম্পর্ণ করেন রাজ্যপাল রাম নায়েক। রাজ্যপালের ভাষণের পর বিরোধীদের চিৎকার চেচামেচির মধ্যে ধন্যবাদজ্ঞাপণ করে ভাষণ অধ্যক্ষ।এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, অধিবেশন কক্ষের ভেতর গুণ্ডাগিরি করছে সমাজবাদী পার্টির বিধায়কেরা। কাগজকে গোলা পাকিয়ে রাজ্যপালকে লক্ষ্য করে ছুড়েছে তারা। সমাজবাদী দলটি গুণ্ডাদের। নিজেদের অশালীন আচরণ থেকে পিছিয়ে আসছে না তারা।


এদিন সকাল ১১টা নাগাদ বাজেট অধিবেশন উপলক্ষ্যে বিধানসভা এবং বিধান পরিষদের যৌথঅধিবেশনের আয়োজন করা হয়। সেখানে নিজের বক্তৃতা শুরু করেন রাজ্যপাল। আগামী ৭ ফেব্রুয়ারি ২০১৯-২০ সালের বাজেট পেশ করা হবে। এর আগে অধিবেসন কক্ষের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে সমাজবাদী পার্টির বিধায়কেরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top