News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে যুবক খুনের তদন্তে নির্বিকার পুলিশ, বাড়ছে ক্ষোভ
Image

কাঞ্চনপুরে যুবক খুনের তদন্তে নির্বিকার পুলিশ, বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের পর ৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ ধীরেন্দ্র রিয়াংয়ের মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারেনি৷ তাছাড়া এই হত্যাকাণ্ডের যুক্ত অভিযুক্তদেরকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ যদিও পুলিশ তরফ থেকে জনানো হয়েছে তারা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন৷ অতিসত্বর তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করবেন৷ এদিকে মৃত যুবকের পরিবারের লোকেদের ধীরে ধীরে পুলিশের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে৷ তাদের অভিযোগ ঘটনার ৫দিন অতিক্রান্ত হয়ে গেল এখনও পর্যন্ত পুলিশ তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না৷ তাদের অভিযোগ পুলিশ তদন্তে গাফিলতি করছে৷

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি কাঞ্চনপুর শিবনগর থেকে নিখোঁজ হয়ে যায় ধীরেন্দ্র রিয়াং নামে এক যুবক৷ জানা গিয়েছে, সেদিন ধীরেন্দ্র নিমন্ত্রণ খেতে বাড়ি থেকে তিন বন্ধুর সঙ্গে বের হয়৷ কিন্তু তিন বন্ধু বাড়িতে ফিরে এলেও ধীরেন্দ্র আর ফিরে আসেনি৷ এরপরই শুরু হয় খোঁজাখুঁজি৷ ধীরেন্দ্রের পরিবারের লোকেরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও ধীরেন্দ্রের কোন সন্ধান পাননি৷ দুদিন পর নিখোঁজ ধীরেন্দ্রের বাবা থানায় মিসিং ডায়েরি দায়ের করেন৷ পুলিশ মিসিং ডায়েরির ভিত্তিতে তারা অনেক খোঁজাখুঁজি করেন৷ কিন্তু ধীরেন্দ্রের কোন খোঁজ পায়নি৷ শেষ পর্যন্ত শিবনগর এলাকাতেই নিখোঁজ ধীরেন্দ্রের মৃতদেহ উদ্ধার হয়৷ প্রথমে ধীরেন্দ্রের মৃতদেহ এলাকার মানুষ দেখতে পায়৷ এরপর পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ পরে ময়নাতদন্তের শেষে পুলিশ মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেয়৷ এদিকে ধীরেন্দ্রের মৃত্যুর ৫ দিন অতিক্রান্ত হয়ে গেল পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি৷ এতে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসীরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top