News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে মহিলার গলার স্বর্ণর চেইনছিনতাই, ধৃত এক
Image

বিশালগড়ে মহিলার গলার স্বর্ণর চেইনছিনতাই, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ ফেব্রুয়ারী৷৷ প্রকাশ্যে দিবালোকে পথচারী মহিলার গলার সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে গেল এক ছিনতাইবাজ৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন অফিসটিলা এলাকায়৷ শনিবার দুপুরে স্বপ্ণা চন্দ দাস নামে এক মহিলা হেটে রাস্তা দিয়ে যাচ্ছিলেন৷ হঠাৎ পেছন দিক থেকে একটি বাইক তার গা ঘেষে দাঁড়ায়৷ গলার সোনার চেইনটি মুহুর্তের মুধ্যে টান দিয়ে খুলে নিয়ে পালিয়ে যায় ওই বাইক আরোহী৷

মহিলা চিৎকার চেচামেচি করেছে৷ আশেপাশের লোকজন ছুটে যায় কিন্তু, ততক্ষণে ওই ছিনতাইবাজ অনেকটা দূরে চলে যায়৷ কিন্তু, সেখানে গিয়ে ওই বাইকটি নষ্ট হয়ে যায়৷ ছিনতাইবাজ বাইক ঠিক করছিল এমন সময়ে পিছন দিক থেকে ছুটে যাওয়া কিছু লোক তাকে ধরে গণধোলাই দেয়৷ তার পকেট থেকে ছিনতাই হওয়া সোনার চেইন উদ্ধার করেছে৷ পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ পুলিশ তাকে আটক করেছে৷ একটি সূত্রে জানা গিয়েছে ওই ছিনতাইবাজ নাকী পুলিশ কনস্টেবলের চাকুরী করে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top