News Flash

  • Home
  • Uncategorized
  • সিমি বেআইনি সংগঠন, নিষেধাজ্ঞা আরও ৫ বছরের জন্য বাড়াল কেন্দ্রীয় সরকার
Image

সিমি বেআইনি সংগঠন, নিষেধাজ্ঞা আরও ৫ বছরের জন্য বাড়াল কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক| স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-কে ‘বেআইনি সংগঠন’ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার| এর আগে ২০১৪ সালে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্বতন কেন্দ্রীয় সরকার| শনিবার সেই নিষেধাজ্ঞা আরও ৫ বছরের জন্য বাড়ানো হল| এবার পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার|


শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করে সিমি| সিমি-র কার্যক্রম দেশের নিরাপত্তার জন্য অনিষ্টকর| এর আগে পূর্বতন সরকার ২০১৪ সালে সিমি-র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল| এবার আরও ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হল|’ উল্লেখ্য, ১৯৭৭ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশের আলিগড়ে প্রতিষ্ঠিত হয় নিষিদ্ধ ইসলামিক সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)| ২০০১ সালে, ৯/১১ বিস্ফোরণের পরই সিমি-কে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল| পরবর্তীকালে ২০০৮ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়| এরপর ২০১৪ সালে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র উপর নিষেধাজ্ঞা জারি করেছিল পূর্বতন কেন্দ্রীয় সরকার|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top