News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন শাহাবুদ্দিনের ভাইপো ইউসুফ, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ
Image

বিহারে দুষ্কৃতীদের গুলিতে খুন শাহাবুদ্দিনের ভাইপো ইউসুফ, দুষ্কৃতীদের খোঁজে পুলিশ

সিওয়ান (পাটনা), ২ ফেব্রুয়ারি (হি.স.): বিহারে সিওয়ান জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন সাংসদ মহম্মদ শাহাবুদ্দিনের ভাইপো মহম্মদ ইউসুফ (৪০)| শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিওয়ানের নগর থানার অন্তর্গত দক্ষিণ টোলা এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে দক্ষিণ টোলা এলাকায় অত্যন্ত কাছ থেকে মহম্মদ ইউসুফকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| বুকে গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি| গুলি চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়| রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ইউসুফকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন| পুলিশ সূত্রের খবর, মৃত যুবক মহম্মদ ইউসুফের বাড়ি প্রতাপপুরে|

পুলিশ সুপার (এসপি) সিওয়ান নবীন চন্দ্র ঝা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে টাউন পুলিশ স্টেশনের অদূরে মহম্মদ ইউসুফকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা| বুকে গুলি লাগায় ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ইউসুফ| হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ইউসুফের| এসপি আরও জানিয়েছেন, শুক্রবার রাতে ইউসুফের মৃতু্যর ঘটনা ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরজুড়ে| শহরের বিভিন্ন প্রান্ত থেকে ইউসুফের অনুগামীরা হাসপাতালে জড়ো হতে থাকেন| পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতালে পৌঁছয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী| পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| কি কারণে গুলি করে হত্যা করা হল ইউসুফকে, তা তদন্ত করে দেখছে পুলিশ| খোঁজ চলছে অপরাধীদের|প্রসঙ্গত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ শাহাবুদ্দিন| ২০১৫ সালের ৯ ডিসেম্বর জোড়া হত্যা মামলায় দোষীসাব্যস্ত করা হয় শাহাবুদ্দিনকে| সেই সময় থেকে তিহার জেলে যাবজ্জীবন সাজা খাটছেন শাহাবুদ্দিন| রাজনীতিতে আসার আগে কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিতি ছিল শাহাৱুদ্দিনের| তার বিরুদ্ধে খুন ও অপহরণ -সহ প্রায় ৬৩টি মামলা রয়েছে|

Releated Posts

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top