News Flash

  • Home
  • Uncategorized
  • সাময়িকের স্বস্তি, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্টকে গ্রেফতারি থেকে রেহাই
Image

সাময়িকের স্বস্তি, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্টকে গ্রেফতারি থেকে রেহাই

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): অর্থ তছরুপ মামলায় সাময়িকের জন্য হলেও দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরা| আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রবার্ট বঢরাকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এযাবত্ রবার্টকে গ্রেফতার করতে পারবে না তদন্তকারী সংস্থা| তবে, আগামী ৬ ফেব্রুয়ারি রবার্টকে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট|

এদিন পাটিয়ালা হাউস কোর্টের নির্দেশের প্রক্ষিতে রবার্টের আইনজীবী কে টি এস তুলসী আদালতে জানিয়েছেন, আগামী ৬ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে হাজিরা দিয়ে তদন্তে সহযোগিতা করবেন রবার্ট বঢরা| প্রসঙ্গত, এর আগে রবার্টের ঘনিষ্ঠ সহযোগী মনোজ আরোরাও অন্তবর্তীকালীন সুরক্ষা পেয়েছেন|
লণ্ডনের ব্রায়ানস্টন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি ক্রয়ের ঘটনায় অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরা| এর আগে গত ১৯ জানুয়ারি আদালতে ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছিল, রবার্টের ঘনিষ্ঠ সহযোগী মনোজ আরোরা তদন্তে সহযোগিতা করছেন| নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে রবার্ট জানিয়েছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানো হচ্ছে|’ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top