News Flash

  • Home
  • Uncategorized
  • পিসি-ভাইপো এখন এক মঞ্চে এসে গিয়েছে, দেহরাদূনের জনসভা থেকে বিরোধীদের আক্রমণ অমিত শাহ-র
Image

পিসি-ভাইপো এখন এক মঞ্চে এসে গিয়েছে, দেহরাদূনের জনসভা থেকে বিরোধীদের আক্রমণ অমিত শাহ-র

দেহরাদূন, ২ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনে জনসভা করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিনের সভা থেকে বিরোধীদের কটাক্ষ করলেন তিনি। কংগ্রেস সভাপতি-সহ বিরোধী ঐক্যকেও বিঁধলেন অমিত শাহ। এদিনের জনসভায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বিরোধী ঐক্যকে কটাক্ষ করে বলেছেন, \”গটবন্ধনের জন্য উত্তরপ্রদেশ নিয়েও চর্চা হয়। কখনও একে অপরের মুখ না দেখা, প্রণাম না করা পিসি-ভাইপো এখন এক মঞ্চে এসে গিয়েছে।

তাঁরা এক হয়ে গিয়েছেন, তাঁরাও বলছেন যে, আমরা এতটাই শক্তিশালী আমাদের একজোট হতে হল।\”
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একহাত নিয়ে এদিন অমিত শাহ বলেছেন, \”রাহুল বাবা, আপনি আগে আপনার জায়গা ঠিক করুন, আপনি ওই স্থানে মন্দির চান কি চান না ? আমি বলি, ওইস্থানেই ভাবি রামমন্দির হওয়া উচিত।\” অন্যদিকে, গজরৌলার সভা থেকে তিনি বলেন, \”২০১৯-এর নির্বাচন বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের পশ্চিমবঙ্গ, ওডিশা, তামিলনাড়ু, কেৱল, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ জয় করতে হবে। ২০১৯-এ সরকার গঠন করা পর্যন্ত কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত বিজেপি নিজেদের পতাকা উত্তোলন করতে পারবে না।\” পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করে গজরৌলার জনসভায় তিনি আরও বলেন, \”বাংলায় আমাদের কর্মীদের হত্যা করা হচ্ছে। তা সত্বেও বাংলায় বিজেপি কর্মীরা গেরুয়া প্রভাব বিস্তারের কাজ করছেন। এটি বিজেপির জন্য যতটা মাহাত্যপূর্ণ দেশের জন্যেও ততটাই মাহাত্যপূর্ণ।\” 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top