News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোটে প্রভাব ফেলবে অন্তর্বর্তী বাজেট : প্রাক্তন প্রধানমন্ত্রী
Image

লোকসভা ভোটে প্রভাব ফেলবে অন্তর্বর্তী বাজেট : প্রাক্তন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : \”লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট তৈরি করেছে সরকার\”, এমনটাই প্রতিক্রিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। তবে আরও একটি কথা তিনি জানিয়েছেন, \”লোকসভা ভোটে প্রভাব ফেলবে এই বাজেট।\” আয়করের সীমা বাড়ানো থেকে শুরু করে কৃষকদের জন্য বিশেষ ছাড়, তপসিলি জাতি উপজাতিদের উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি, শিশু বিকাশ খাতে খরচ বাড়ানো থেকে প্রতিরক্ষায় বিনিয়োগ -রয়েছে ২০১৯-২০ বর্ষের অন্তর্বর্তী বাজেটে। মনমোহন সিংয়ের বক্তব্য, \”কৃষক ও মধ্যবিত্তদের জন্য সুবিধে দেওয়া হয়েছে তার প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে।\”

উল্লেখ্য, পরবর্তী অর্থবর্ষ থেকেই গ্র্যাচুইটির সীমা বেড়ে ১০ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা হবে বলে জানান ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযুষ গোয়েল। অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য \”প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন (পিএমএসওয়াইএম)\” স্কিমে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। এরজন্য মাসে ১০০ টাকা করে দিতে হবে। শ্রমিকদের বয়স ৬০ পেরিয়ে গেলে ওই ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েল। ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ স্কিমে ৫ একর এবং ৫ একরের জমির মালিকানা আছে এমন ১২ কোটি কৃষক উপকৃত হবেন বলেও জানিয়েছেন তিনি। সেই উদ্দেশ্যে দুই একরের নীচে জমির মালিকদের বছরে ৬০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এবার বাজেটে ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের লোকেদের কোনও আয়কর লাগবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। বাজেট পেশ করার সময় অবশ্য পীয়ূষ গোয়েলের মন্তব্য, \”এই বাজেট অন্তর্বর্তিকালীন বাজেট নয়, দেশের মানুষের কাছে উন্নয়ণ পৌঁছে দেওয়া বাজেট।\” অন্যদিকে, লোকসভায় এদিন বাজেট পেশের পর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন, \”একেবারেই ভোটের বাজেট বানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এর প্রভাব পড়বে আসন্ন লোকসভা ভোটে।\” মনমোহন এদিন বলেছেন, ‘‘এই বাজেটে আয়করে অনেকটা ছাড় দিয়ে মধ্যবিত্তদের খুশি করা হয়েছে। কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের খুশি করার চেষ্টা হয়েছে। খুশি করার চেষ্টা চালানো হয়েছে গ্রাম ভারতকে। মে মাসের লোকসভা ভোটে অবশ্যই এই সবের প্রভাব পড়বে।’’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top