News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তর্বর্তী বাজেট ২০১৯-২০ : কৃষক-দরিদ্র-সহ সব পক্ষকেই খুশি করল মোদী সরকার
Image

অন্তর্বর্তী বাজেট ২০১৯-২০ : কৃষক-দরিদ্র-সহ সব পক্ষকেই খুশি করল মোদী সরকার

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভা নির্বাচনের প্রাক্কালে নরেন্দ্র মোদী সরকারের ষষ্ঠ তথা শেষ বাজেট| ২০১৯-২০ অন্তর্বর্তীকালীন বাজেটে মধ্যবিত্তদের মন পেতে আয়করে ব্যাপক ছাড় ঘোষণা করল মোদী সরকার| এককথায় বলতে গেলে মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট কৃষক, দরিদ্র শ্রেণি, সেনাবাহিনী-সহ প্রায় সব পক্ষকেই খুশি করেছে| মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আয়করে ব্যাপক ছাড় দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ভাতা ঘোষণা করেছেন কার্যনির্বাহী অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| প্রতিরক্ষা খাতে বাজেটে বরাদ্দ করা হয়েছে তিন লক্ষ কোটি টাকা| তফশিলি জাতি ও উপজাতিদের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে| চালু করা হবে কলকাতা-বারাণসী কন্টেনার কার্গো পরিষেবা| ২০১৯-২০ অন্তর্বর্তী বাজেটে বেশ কছু জনমোহিনী সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এমনই মত ছিল রাজনৈতিক মহলের| লোকসভা নির্বাচনের একেবারে দোড়গোড়ায় দাঁড়িয়ে এবারের বাজেট কতটা জনদরদী হবে তা দেখার অপেক্ষায় ছিলেন গোটা দেশের জনগণ| অবশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষকেই খুশি করার মতো বাজেট পেশ করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল|


শুক্রবার সকালেই ২০১৯-২০ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট ব্রিফকেস নিয়ে সংসদের ভিতরে প্রবেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাময়িক দায়িত্বপ্রাপ্ত পীযূষ গোয়েল| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকায় এ বার বাজেট পেশ করার দায়িত্ব দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েলকে| শুক্রবার সর্বপ্রথম বাজেটের কপি নিয়ে আসা হয় সংসদ ভবনে| বাজেটের কপির নিরাপত্তা খতিয়ে দেখে স্নিফার ডগ| এরই কিছুক্ষণের মধ্যে বাজেট ব্রিফকেস নিয়ে সংসদে আসেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| বাজেট পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন পীযূষ গোয়েল| একে একে সংসদে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, রাজনাথ সিং, রবিশঙ্কর প্রসাদ-সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা| ঘড়ির কাঁটায় বেলা তখন এগারোটা, ২০১৯-২০ অন্তর্বর্তীকালীন বাজেট বক্তৃতা শুরু করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| সর্বপ্রথম গোয়েল বলেছেন, ‘অরুণ জেটলির অনুপস্থিতিতে আমি অন্তর্বর্তী বাজেট পেশ করছি| অরুণ জেটলির দ্রুত আরোগ্য কামনা করি|’ এরপর সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| অর্থমন্ত্রী বলেছেন, ‘আমাদের এই সরকার মানুষের পক্ষে| দেশকে জনস্বাস্থ্যকর জায়গায় নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য|

শেষ ৫ বছরে বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ভারত| মূল্যবৃদ্ধির হার কমেছে| অর্থমন্ত্রীর কথায়, ‘মূল্যবদ্ধির কোমর ভেঙে দিয়েছে কেন্দ্র| ব্যাঙ্কিং ব্যবস্থায় সংস্কার করেছে কেন্দ্র| দেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে কেন্দ্র| দেশ এখন বৃদ্ধির পথে এগোচ্ছে, নিয়ন্ত্রিত হয়েছে মুদ্রাস্ফীতি| আর্থিক ঘাটতি কমে হয়েছে ৩.৪ শতাংশ| ২০১৮ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফীতির হার মোটে ২.১ শতাংশ| দ্রব্যমূল্যের দাম কমেছে এই সরকারের আমলে| কৃষকদের আয় দ্বিগুণ হয়েছে, দুর্নীতিও কমেছে| গত ৫ বছরে যুব সমাজের জন্য অনেক কাজ হয়েছে| তাঁদের নতুন দিশা দেখানোর বিষয়ে কাজ করেছে সরকার| বিশ্বের অর্থনীতিতে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত| দেশে ২১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে| কর কাঠামা উন্নত ও স্বচ্ছ হয়েছে|’ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, ‘এনপিএ কমাতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র| দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছে কেন্দ্র| কমেছে দেশের রাজস্ব ঘাটতি| বৃদ্ধির জন্য উপযুক্ত কাঠামো তৈরি হয়েছে| ১০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির হার কমেছে| রাজ্য গুলিকে আয়ের ৪২ শতাংশ দিয়েছে কেন্দ্র| গত ৫ বছরে ভারত আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে বড় নাম| প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ করা হয়েছে ১৯ হাজার কোটি টাকা| গতবার ছিল ১৫ হাজার কোটি| চাপের মুখে পড়ে বড় ব্যবসায়ীরা বা ঋণখেলাপিরা ঋণ শোধ করছে| বড় ডিফল্টারদের ছাড়বে না সরকার| ঋণখেলাপি পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে| দেশ ছেড়ে যারা পলিয়েছে তাদের সম্পত্তি সরকারের কব্জায়| দেশে কেউ যেন অভুক্ত না থাকে তার জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার কোটি টাকা| গরিব না এগোলে দেশ এগোবে না, সেই কথা ভেবে দরিদ্রদের জন্য সংরক্ষণ নিয়ে এসেছি আমরা| গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করেছে সরকার|

তার জন্য বরাদ্দ ২ হাজার কোটি| প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তিনগুণ কাজ বেশি হয়েছে| গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ এখন তিনগুণ বেড়েছে| প্রথমে গরিব শিশুর স্কুলে যেতে কষ্ট হত| এখন তো গ্রামেও বাস পৌঁছে যায়|
স্বচ্ছ ভারত প্রকল্প এখন জাতীয় আন্দালনে পরিণত হয়েছে| কর কাঠামো ও ব্যাঙ্কিং ব্যবস্থা উন্নত ও স্বচ্ছ হয়েছে| হরিয়ানায় তৈরি হচ্ছে ২২ তম এইমস| ২০১৪-র পর ১৪ টি নতুন এইমস গড়ে তোলা হয়েছে| ১০০ দিনের কাজে বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা| আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে| ১০ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন| বিভিন্ন কলেজে ২ লক্ষ আসন বৃদ্ধি করা হচ্ছে| রেকর্ড পরিমাণ কৃষিপণ্যের উত্পাদনই সরকারের লক্ষ্য| কৃষকরাই দেশের চালিকাশক্তি| ছোট ও প্রান্তিক কৃষকের জন্য নতুন যোজনা আনা হচ্ছে| প্রধানমন্ত্রী কিষান যোজনায় ছোট কৃষকদের বছরে ৬ হাজার টাকা সাহায্য করবে সরকার| ৩ ভাগে সরাসরি অ্যাকাউন্টে টাকা যাবে| তিন কিস্তিতে টাকা দেওয়া হবে, খরচ দেবে কেন্দ্র| যে সমস্ত কৃষকদের ২ হেক্টর জমি আছে, তাঁদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেবে সরকার| অর্থমন্ত্রীর কথায়, তিন ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পড়ে যাবে| প্রায় ১২ কোটি কৃষক এর ফলে উপকৃত হবেন| প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে| প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু হচ্ছে| 
অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গোমাতার উন্নয়নে সরকার পিছপা হবে না| রাষ্ট্রীয় গোকুল যোজনায় বরাদ্দ বাড়ল ৭৫০ কোটি টাকা| চালু হচ্ছে কামধেনু যোজনা| পশুপালনের জন্যও কিষাণ ক্রেডিক কার্ড| কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হবে| করমুক্ত গ্র্যাচুইটি ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হল ২০ লাখ টাকা| গত দু’বছরে ইপিএফও সদস্য সংখ্যা ২ কোটি বেড়েছে| অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন স্কিমে মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে| এর জন্য মাসে ১০০ টাকা করে দিতে হবে| শ্রমিকদের বয়স ৬০ পেরিয়ে গেলে ওই ৩ হাজার টাকা করে দেওয়া হবে| কর্মরত শ্রমিকের মৃত্যুতে মিলবে দ্বিগুণ পিএফ| আড়াই লক্ষ থেকে বেড়ে হল ৬ লক্ষ টাকা| শ্রমিকরে নূন্যতম পেনশন ১ হাজার টাকা| অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মেগা পেনসন যোজনার প্রস্তাব করছে সরকার| ২১ হাজার আয়ের শিল্প শ্রমিকদের বোনা দ্বিগুণ|


প্রতিরক্ষা খাতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ| প্রয়োজনে আরও বাড়ানো হবে| জাতীয় সড়ক তৈরিতে বিশ্বে এখন ভারত ১ নম্বর| কলকাতা-বারাণসী কন্টেনার কার্গো পরিষেবা চালু হবে| উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে ৬ কোটি এলপিজি সংযোগ দিয়েছে কেন্দ্র| এ বছই রান্নার গ্যাস পাবেন ৮ কোটি মানুষ| মহিলাদের সশক্তিকরণে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লাভবান হয়েছেন ৭৫ শতাংশ মহিলা| প্রধানমন্ত্রী মাতৃত্ব যোজনায় ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ পান অন্তঃসত্ত্বা মহিলারা| গত দু’বছর অর্থমন্ত্রী অরুণ জেটলিই সাধারণ ও রেল বাজেট এক সঙ্গে পেশ করেছেন| এবারও সেই রীতি বজায় রেখে পীযূষ গোয়েল একই সঙ্গে দুই বাজেট সংসদে পেশ করেছেন| অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, রেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে| দেশে রক্ষীবিহীন রেলগেট আর নেই| রেলের অপারেটিং রেশিও কমেছে| এ বছর রেলের জন্য নিরাপদতম| ব্রডগেজ লাইনে রক্ষিবিহীন লেভেল ক্রসিং এখন বিলুপ্ত| রেল মানচিত্রে এই প্রথম এল অরুণাচল প্রদেশ| 
অর্থমন্ত্রীর কথায়, আমাদের সৈন্যরা আমাদের গর্ব| সেনাবাহিনীতে এক পদ এক পেনশন ৪০ বছর ধরে আটকে ছিল| আমাদের সরকার এটা বাস্তবায়িত করেছে| প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ৩ লক্ষ কোটি টাকা| ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন এমন সেনাদের ভাতা বাড়ানো হয়েছে| অর্থমন্ত্রীর কথায়, ভারতে ইন্টারনেট ব্যবহারের খরচ সবথেকে কম| ডেটা ও ভয়েস কলের খরচ সম্ভবত বিশ্বের মধ্যে সবচয়ে কম আমাদের দেশেই| ২ থেকে বেড়ে মোবাইল ও মোবাইলের পার্টস তৈরির কোম্পানি হয়েছে ২৬৮টি| সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য করের বোঝা আমরা কমিয়েছি| ট্যাক্স রিটার্ন অনেক বেড়েছে| প্রত্যক্ষ করদান ব্যবস্থাকে আরও সহজ করা হয়েছে| আয়কর দাতাদের ধন্যবাদ, এর ফলে গরিবদের উন্নতি হবে| ১২ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায়|


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের সরকার জিএসটি বাস্তবায়িত করেছে| স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় আর্থিক সংস্কার| সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমাতে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসকে ০-৫ শতাংশ জিএসটি-র আওতায় রাখা হয়েছে| যাঁরা বাড়ি কিনছেন তাঁদের করের বোঝা কমাতে ব্যবস্থা নেবে জিএসটি কাউন্সিল| চলতি বছর জিএসটি-র আওতায় গড় মাসিক কর আদায় হয়েছে ৯৭,০০০ কোটি টাকা| বাজেট বক্তৃতায় বিমুদ্রাকরণ এবং কালো টাকা উদ্ধারে সরকারের পদক্ষেপেরও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী| নোটবন্দির জন্য আয়কর রিটার্ন জমা দিয়েছে ১ কোটিরও বেশি মানুষ| প্রচুর স্টার্ট আপ ও চাকরির মাধ্যমে ডিজিটাল ইন্ডিয়া গড়ব আমরা| পৌঁছব প্রত্যেক নাগরিকের কাছে| ভিশন ২০-৩০-এর জন্য ১০ টি গুরুত্বপূর্ণ দিকের উপর নজর দেবে সরকার| আমরা চাই সৱুজ ও স্বচ্ছ ভারত|

যে ভারত চলবে ইলেকট্রিক গাড়িতে, সঙ্গী হতে অচিরাচরিত শক্তি| নদী সংস্কার এবং সুরক্ষিত পানীয় জলের উপর জোর দেওয়া হচ্ছে| সরকার জোর দিচ্ছে খাদ্য নিরাপত্তায়| স্বাস্থ্যকর ভারত বানাতে চাই| সেখানে সুস্থ থাকার যাবতীয় ব্যবস্থা থাকবে| মূলধন ব্যয় ৩,৩৬,২৯২ লক্ষ কোটি টাকা| বাড়ল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা| ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কর ছাড়| ৮০সি-তে ছাড় আরও দেড় লক্ষ টাকা| সাড়ে ৬ লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে না আয়কর| উপকৃত হবেন ৩ কোটি মানুষ| স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০,০০০ থেকে বেড়ে হল ৫০,০০০ টাকায়| প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু| ৫ বছরে এক লক্ষ ডিজিটাল গ্রাম তৈরির লক্ষ্য সরকারের| ব্যাঙ্ক-ডাকঘর থেকে বার্ষিক ৪০,০০০ পর্যন্ত সুদ করমুক্ত করা হল| মহিলা ও পেনসনভোগীরা এই সুবিধে পাবেন| তফশিলি জাতি ও উপজাতি উন্নয়নে বরাদ্দ করা হয়েছে| সবশেষে অর্থমন্ত্রী বলেছেন, ‘এটি অন্তর্বর্তী বাজেট নয়| এটা একটা যান যেখানে সওয়ার হয়ে দেশের উন্নয়ন গতি পাবে|’ 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top