News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ির ফেরার পথে দুর্ঘটনায় আহত বাইক চালক
Image

বাড়ির ফেরার পথে দুর্ঘটনায় আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১ ফেব্রুয়ারি।। জিবি হাসপাতালে রোগীকে দেখতে এসে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত দীপক আচার্য নামের এক ব্যক্তি। জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার সকালে দীপকবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, দীপকবাবুর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। বিশেষ করে মুখের ডান দিকে বেশি আঘাত লেগেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক জীবনে ফিরতে একটু সময় লাগবে তাঁর। জানা গেছে, বৃহস্পতিবার রাতে এয়ারপোর্ট এলাকার বাসিন্দা দীপক আচার্য এক রোগীকে দেখতে জিবি হাসপাতালে এসেছিলেন। রোগীকে দেখে তিনি যখন বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তখন শ্যামলিবাজার ফায়ার স্টেশনের সামনে দীপকবাবুর বাইকের সাথে একটি বলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দীপকবাবু গুরুতর আহত হন। তখন তাঁকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top