News Flash

  • Home
  • Uncategorized
  • মূল্যবৃদ্ধির কোমর ভেঙে দিয়েছে কেন্দ্র, অন্তবর্তী বাজেট পেশ করে বললেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল
Image

মূল্যবৃদ্ধির কোমর ভেঙে দিয়েছে কেন্দ্র, অন্তবর্তী বাজেট পেশ করে বললেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শুরু হল ২০১৯-২০ অন্তবর্তী বাজেট পেশ| সংসদে বিদায়ী সরকারের শেষ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল| মূল্যবৃদ্ধির হার কমেছে বলে জানালেন অর্থমন্ত্রী| অর্থমন্ত্রীর কথায়, মূল্যবদ্ধির কোমর ভেঙে দিয়েছে কেন্দ্র| ব্যাঙ্কিং ব্যবস্থায় সংস্কার করেছে কেন্দ্র| দেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে কেন্দ্র| দেশ এখন বৃদ্ধির পথে এগোচ্ছে, নিয়ন্ত্রিত হয়েছে মুদ্রাস্ফীতি| ২০১৮ সালের ডিসেম্বরে মুদ্রাস্ফিতীর হার মোটে ২.১ শতাংশ| কৃষকদের আয় দ্বিগুণ হয়ছে, দুর্নীতি কমেছে| বিশ্বের অর্থনীতিতে ষষ্ঠ স্থানে রয়েছে ভারত| দেশে ২১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে| কর কাঠামা উন্নত ও স্বচ্ছ হয়েছে| বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল আরও বলেছেন, এনপিএ কমাতে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র| দুর্নীতিমুক্ত সরকার চালিয়েছে কেন্দ্র| কমেছে দেশের রাজস্ব গাটতি| বৃদ্ধির জন্য উপযুক্ত কাঠামো তৈরি হয়েছে| ১০ শতাংশের বেশি মূল্যবৃদ্ধির হার কমেছে| রাজ্য গুলিকে আয়ের ৪২ শতাংশ দিয়েছে কেন্দ্র| গত ৫ বছরে ভারত আন্তর্জাতিক অর্থনীতির ক্ষেত্রে বড় নাম| প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বরাদ্দ করা হয়েছে ১৯ হাজার কোটি টাকা| গতবার ছিল ১৫ হাজার কোটি| চাপের মুখে পড়ে বড় ব্যবসায়ীরা বা ঋণখেলাপিরা ঋণ শোধ করছে| বড় ডিফল্টারদের ছাড়বে না সরকার| দেশে কেউ যেন অভুক্ত না থাকে তার জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার কোটি টাকা| দরিদ্রদের জন্য সংরক্ষণ নিয়ে এসেছি আমরা| গরিবদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করেছে সরকার| তার জন্য বরাদ্দ ২ হাজার কোটি| গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ এখন তিনগুণ বেড়েছে|
দেশ ছেড়ে যারা পলিয়েছে তাদের সম্পত্তি সরকারের কব্জায়|

স্বচ্ছ ভারত প্রকল্প এখন জাতীয় আন্দালনে পরিণত হয়েছে| কর কাঠামা ও ব্যাঙ্কিং ব্যবস্থা উন্নত ও স্বচ্ছ হয়েছে| হরিয়ানায় তৈরি হচ্ছে ২২ তম এইমস| ২০১৪-র পর ১৪ টি নতুন এইমস গড়ে তোলা হয়েছে| ১০০ দিনের কাজে বরাদ্দ করা হয়েছে ৬০ হাজার কোটি টাকা| আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে| ১০ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন| বিভিন্ন কলেজে ২ লক্ষ আসন বৃদ্ধি করা হচ্ছে| রেকর্ড পরিমাণ কৃষিপণ্যের উত্পাদনই সরকারের লক্ষ্য| কৃষকরাই দেশের চালিকাশক্তি| ছোট ও প্রান্তিক কৃষকের জন্য নতুন যোজনা আনা হচ্ছে| ছোট কৃষকদের বছরে ৬ হাজার টাকা সাহায্য করবে সরকার| ৩ ভাগে সরাসরি অ্যাকাউন্টে টাকা যাবে| তিন কিস্তিতে টাকা দেওয়া হবে, খরচ দেবে কেন্দ্র| যে সমস্ত কৃষকদের ২ হেক্টর জমি আছে, তাঁদের বার্ষিক ৬ হাজার টাকা করে দেবে সরকার| অর্থমন্ত্রীর কথায়, তিন ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পড়ে যাবে| প্রায় ১২ কোটি কৃষক এর ফলে উপকৃত হবেন| কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে| প্রধানমন্ত্রী কৃষক সম্মান বিধি যোজনা চালু হচ্ছে| 


অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন, গোমাতার উন্নয়নে সরকার পিছপা হবে না| রাষ্ট্রীয় গোকুল যোজনায় বরাদ্দ বাড়ল ৭৫০ কোটি টাকা| চালু হচ্ছে কামধেনু যোজনা| পশুপালনের জন্যও কিষাণ ক্রেডিক কার্ড| কিষাণ ক্রেডিট কার্ডে ২ শতাংশ ছাড় দেওয়া হবে| করমুক্ত গ্র্যাচুইটি ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হল ২০ লাখ টাকা| গত দু’বছরে ইপিএফও সদস্য সংখ্যা ২ কোটি বেড়েছে| কর্মরত শ্রমিকের মৃতু্যতে মিলবে দ্বিগুণ পিএফ| আড়াই লক্ষ থেকে বেড়ে হল ৬ লক্ষ টাকা| শ্রমিকরে নূন্যতম পেনশন ১ হাজার টাকা| অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মেগা পেনসন যোজনার প্রস্তাব করছে সরকার| ২১ হাজার আয়ের শিল্প শ্রমিকদের বোনা দ্বিগুণ|


প্রতিরক্ষা খাতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ| প্রয়োজনে আরও বাড়ানো হবে| জাতীয় সড়ক তৈরিতে বিশ্বে এখন ভারত ১ নম্বর| কলকাতা-বারাণসী কন্টেনার কার্গো পরিষেবা চালু হবে| উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে ৬ কোটি এলপিজি সংযোগ দিয়েছে কেন্দ্র| এ বছই রান্নার গ্যাস পাবেন ৮ কোটি মানুষ| মহিলাদের সশক্তিকরণে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ৭৫ শতাংশ মহিলা, ২৬ সপ্তাহের মেটারনিটি লিভ, প্রধানমন্ত্রী মন্ত্রীত্ব যোজনায়| অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে রক্ষীবিহীন রেলগেট আর নেই| রেলের অপারেটিং রেশিও কমেছে| এ বছর রেলের জন্য নিরাপদতম| ব্রডগেজ লাইনে রক্ষিবিহীন লেভেল ক্রসিং এখন বিলুপ্ত| রেল মানচিত্রে এই প্রথম এল অরুণাচল প্রদেশ| 


অর্থমন্ত্রীর কথায়, আমাদের সৈন্যরা আমাদের গর্ব| সেনাবাহিনীতে এক পদ এক পেনশন ৪০ বছর ধরে আটকে ছিল| আমাদের সরকার এটা বাস্তবায়িত করেছে| ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন এমন সেনাদের ভাতা বাড়ানো হয়েছে| অর্থমন্ত্রীর কথায়, ভারতে ইন্টারনেট ব্যবহারের খরচ সবথেকে কম| ডেটা ও ভয়েস কলের খরচ সম্ভবত বিশ্বের মধ্যে সবচয়ে কম আমাদের দেশে| ২ থেকে বেড়ে মোবাইল ও মোবাইলের পার্টস তৈরির কোম্পানি হয়েছে ২৬৮টি| সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য করের বোঝা আমরা কমিয়েছি| ট্যাক্স রিটার্ন অনেক বেড়েছে| প্রত্যক্ষ করদান ব্যবস্থাকে আরও সহজ করা হয়েছে| আয়কর দাতাদের ধন্যবাদ, এর ফলে গরিবদের উন্নতি হবে| ১২ লক্ষ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায়|


বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আমাদের সরকার জিএসটি বাস্তবায়িত করেছে| স্বাধীনতার পর এটাই সবচেয়ে বড় আর্থিক সংস্কার| সাধারণ মানুষের উপর থেকে বোঝা কমাতে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় জিনিসকে ০-৫ শতাংশ জিএসটি-র আওতায় রাখা হয়েছে| যাঁরা বাড়ি কিনছেন তাঁদের করের বোঝা কমাতে ব্যবস্থা নেবে জিএসটি কাউন্সিল| চলতি বছর জিএসটি-র আওতায় গড় মাসিক কর আদায় হয়েছে ৯৭,০০০ কোটি টাকা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top