News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ৪ লক্ষাধিক ব্যক্তি বিভিন্ন ভাতা পাচ্ছেন, কারোর বন্ধ হয়নি ঃ সমাজ কল্যাণ মন্ত্রী
Image

রাজ্যে ৪ লক্ষাধিক ব্যক্তি বিভিন্ন ভাতা পাচ্ছেন, কারোর বন্ধ হয়নি ঃ সমাজ কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ রাজ্যের কিছু কিছু মহল থেকে প্রচার করা হচ্ছে সামাজিক ভাতা বন্ধ করার প্রয়াস নেওয়া হয়েছে৷ যা সত্য নয়৷ গুজব ও কাল্পনিক৷ কারোর ভাতা বন্ধ করা হয়নি৷ প্রতিমাসে ভাতা প্রাপকদের ভাতা দেওয়া হচ্ছে৷ বর্তমানে সারা রাজ্যে মোট ৩৩টি সামাজিক ভাতা প্রকল্পে মোট ৪ লক্ষ ৩ হাজার ৮৩১ জন ভাতা পাচ্ছেন৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সাংবাদিকদের এই তথ্য জানান৷

তিনি বলেন, প্রকল্পের নিয়ম অনুযায়ী ভাতা প্রাপকদের বছরে একবার শারীরিকভাবে উপস্থিত থেকে ভ্যারিফিকেশন করতে হয়৷ সেই অনুসারে রাজ্যের বিভিন্ন স্থানে ভাতা প্রাপকদের ভ্যারিফিকেশন করা হচ্ছে৷ এখন পর্যন্ত ৮০ শতাংশ ভ্যারিফিকেশনের কাজ সম্পন্ন করা হয়েছে৷ ফেবয়ারি মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ করা হবে৷ তাই এতে অযথা আতঙ্কগ্রস্ত হবার কোন কারণ নেই৷ তিনি জানান, ২০১৫ সালে একবার এই ভ্যারিফিকেশন হয়েছিল৷ তারপর আর হয় নি৷ আগে যারা বি পি এল স্ট্যাটাসে ছিলেন বর্তমানে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হতে পারে, সরকারি চাকুরি পেতে পারেন বা ব্যবসার উন্নয়ন হতে পারে৷ আবার কেউ কেউ এ পি এল রেশন কার্ডধারী আছেন অথচ বাস্তবে তাদের অবস্থা বি পি এল থেকেও খারাপ রয়েছে, এই বিষয়গুলি বর্তমান ভ্যারিফিকেশনে বিবেচনা করা হচ্ছে৷

ইতিমধ্যে রাজ্যে ৫০০ জন ভাতা প্রাপক স্ব-উদ্যোগে নিজেদের নাম দপ্তরের কাছে সারেণ্ডার করেছেন৷ আউট অব স্টেশন রয়েছেন ২৮৭৪ জন৷ গতকাল রাজ্যের সকল সি ডি পি ও এবং জেলা সমাজ কল্যাণ পরিদর্শকদের সাথে ভি ডি ও কনফারেন্স করা হয়েছে৷ তাতে দেখা যায় সুুষ্ঠভাবেই ভ্যারিফিকেশনের কাজ চলছে৷ এই প্রক্রিয়ায় জেলা সমাজ কল্যাণ পরিদর্শকরা হলেন ফার্স্ট অ্যাপিলেট অথরিটি৷ তাদের কাছেও ভাতা প্রাপকরা অভিযোগ জানাতে পারেন৷ তারা এই অভিযোগগুলি খতিয়ে দেখবেন৷ সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বর্তমান সরকার স্বচ্ছতা নিয়ে কাজ করতে চায়৷ যাই করা হবে সততার সঙ্গে করা হবে৷ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী মাত’ বন্দনা যোজনার আওতায় ১৬,২৩৮ জন জননীকে আনা হয়েছে৷ এই প্রকল্পে প্রথম সন্তানের জননীকে ৩ ধাপে ৫০০০ টাকা আর্থিক সহায়তা করা হয়৷ এছাড়া স্বাস্থ্য দপ্তর থেকে জননী সুুরক্ষা যোজনায় প্রত্যেককে দেওয়া হয় ১০০০ টাকা করে৷ জ্যভেনাইল জাস্টিস ফাণ্ডে ক্যান্সার সহ কঠিন রোগে আক্রান্ত ৪০ জন শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে৷ স্পনসরশিপ প্রকল্পে সারা রাজ্যের ৬৪৪ জন শিশুকে মাসে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হচ্ছে৷ ২০১৭ সালের মার্চ মাসে ধলাই জেলায় সর্ব প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে পোশণ অভিযান প্রকল্প হাতে নেওয়া হয়৷

উদ্দেশ্য, শিশুদের অপুষ্টির হাত থেকে রক্ষা করা ও তাদের সার্বিক উন্নয়ন৷ এবছর রাজ্যের ৮টি জেলাকে এ প্রকল্পে অন্তর্ভক্ত করা হয়েছে৷ লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮৫৯ জন শিশুকে এই প্রকল্পের আওতায় আনার৷ তিনি জানান, বর্তমানে রাজ্যের উত্তর জেলার দামছড়াতে একটি নেশা বিরোধীকেন্দ্র রয়েছে৷ নেশা বিরোধী সচেতনতার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ৫৫ লক্ষ টাকা পাওয়া গেছে৷ তিনি আরও জানান, বর্তমানে রাজ্যের মোট ৯৯১১টি অঙ্গনওয়াড়ী কেন্দ্র রয়েছে৷ আরও ৫০০টি খোলার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ এর মধ্যে এখন পর্যন্ত ২০০টি-র জন্য ম’রি পাওয়া গেছে৷ তিনি ভাতা প্রাপকদের শারীরিক ভ্যারিফিকেশনের কাজে রাজ্যবাসীর সহযোগিতা কামনা করেন৷ সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতন্যমূর্ত্তি ও অধিকর্তা দেবানন্দ রিয়াং উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top