News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত, রামগড় বিধানসভা আসনে দারুণ জয় কংগ্রেস প্রার্থী শাফিয়ার
Image

রাজস্থানে কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত, রামগড় বিধানসভা আসনে দারুণ জয় কংগ্রেস প্রার্থী শাফিয়ার

জয়পুর, ৩১ জানুয়ারি (হি.স.): মরু রাজ্য রাজস্থানে জাতীয় কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত| প্রত্যাশা মতোই রাজস্থানের আলওয়ার জেলার রামগড় বিধানসভা আসনও জাতীয় কংগ্রেসের দখলে চলে এল| রামগড় বিধানসভা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী শাফিয়া জুবেইর| দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি| কংগ্রেস প্রার্থী শাফিয়া জুবেইর ১২,২২৮ ভোটের মার্জিনে বিপুলভাবে জয়ী হয়েছেন| তাঁর প্রাপ্ত ভোট ৮৩৩১১ (৪৪.৭৭ শতাংশ)| দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী সুখবন্ত সিং| বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৭১,০৮৩| বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী জগত সিংয়ের প্রাপ্ত ভোট ২৪,৮৫৬ টি ভোট| প্রত্যাশা ছিলই, আর সেই প্রত্যাশা মতোই রামগড় বিধানসভা আসন কংগ্রেসের দখলে চলে এল| এদিন ভোটগণনা শুরু হওয়ার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী শাফিয়া জুবেইর| অবশেষে শেষ হাসি তিনিই হাসলেন| উপনির্বাচনে জয়ী হওয়ার পর কংগ্রেস প্রার্থী শাফিয়া জুবেইর জানিয়েছেন, ‘আমরা কাজকেই প্রাধান্য দিই, তা মানুষ জানেন|’ আবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ‘জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এ জন্য আমি ভীষণ খুশি| জনগণকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং তাঁদের কৃতজ্ঞতা জানাতে চাই| সঠিক সময়ে সঠিক বার্তা দিয়েছে জনগণ| এই ফলাফল লোকসভা নির্বাচনের আগে দলকে আরও উত্সাহ জোগাবে|’

নির্বাচনী প্রচারের সময়, ২০১৮ সালের ২৯ নভেম্বর বিএসপি প্রার্থী লক্ষ্মণ সিংয়ের আকস্মিক প্রয়াণের কারণে রামগড় বিধানসভা আসনের নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছিল| এই আসনে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নটবর সিংয়ের পুত্র জগত্ সিংকে| কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আলওয়ার জেলা প্রমুখ শাফিয়া জুবেইর খানকে এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুখবন্ত সিংকে| বিএসপি প্রার্থী লক্ষ্মণ সিংয়ের অকাল মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রামগড় বিধানসভা আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়| প্রায় ২০ দিন স্থগিত থাকার পর গত ২৮ জানুয়ারি (সোমবার) রামগড় বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয়| শতাংশের নিরিখে ভোট পড়েছিল ৭৯.০৪ শতাংশ| ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় ২.৩৫ লক্ষ ভোটার| অবশেষে ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার রামগড় বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা সম্পন্ন হল|২০১৮ সালের ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান রামগড় আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী লক্ষ্মণ সিং| লক্ষ্মণ সিংয়ের মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়| উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে এবার ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে| কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে, বিজেপির ঝুলিতে ৭৩টি আসন, বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে ৬টি আসনে, সিপিএম দু’টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি দু’টি আসনে, রাষ্ট্রীয় লোক দল একটি আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তিনটি আসনে এবং নির্দল প্রার্থী ১৩টি আসনে জয়ী হয়েছে|

২০১৮ সালের ১৭ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট| ওই দিনই মরুরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন শচিল পাইলট| রামগড় বিধানসভা আসন কংগ্রেসের ঝুলিতে চলে আসায় রাজস্থানে এবার ১০০টি বিধানসভা আসন কংগ্রেসের দখলে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top