News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রাপুরে এক পরিবারের নয়জন হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য, উন্মত্ততায় আতঙ্কে প্রতিবেশীরা
Image

যাত্রাপুরে এক পরিবারের নয়জন হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য, উন্মত্ততায় আতঙ্কে প্রতিবেশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ রহস্যজনক ভাবে একই পরিবারের নয়জন সদস্য উন্মাদ হয়ে পাগলামী করছে৷ ভয়ঙ্কর সব কীর্তি করছে পরিবারের ছোট থেকে বড় সকলেই৷ আতঙ্কে রয়েছেন প্রতিবেশীরা৷ পুলিশ প্রশাসন থেকে উন্মাদ নয়জনকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সোনামুড়ার যাত্রাপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ সংবাদে প্রকাশ, সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানার অধীন থলিবাড়ি এডিসি বিলেজের উলুখলা গ্রামের বাসিন্দা গৌরচন্দ্র ত্রিপুরা৷ তার বাড়ির প্রত্যেক সদস্যই উন্মাদ হয়ে পাগলামী করছে গত ছয়দিন ধরে৷ খবর পেয়ে ওই বাড়িতে ছুযে যায় পুলিশ, টিএসআর, ফায়ার সার্ভিস সহ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের একটি টিম৷ কোন ভাবেই ওই পরিবারের মানসিক ভারসাম্যহীন নয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি৷


এলাকাবাসী ও ওই পরিবারের নিকটাত্মীয়দের মাধ্যমে জানা গিয়েছে, গত চবিবশ জানুয়ারী ওই পরিবারের নমিতা ত্রিপুরা (১৪) নামে এক কিশোরী প্রথমে পাগলামী শুরু করে৷ পরবর্তী সময়ে একে একে গোটা পরিবারের শিশু থেকে বয়স্ক সবারই একই অবস্থা৷ তারা হল, লক্ষ্মী ত্রিপুরা (৪০), শুক্লা ত্রিপুরা (২৪), রাজেন্দ্র ত্রিপুরা (৩০), সরস্বতী ত্রিপুরা (১৭), পূর্ণিমা ত্রিপুরা (১৮), উত্তম ত্রিপুরা (৭), রাইম ত্রিপুরা (৫) এবং পুস্প কুমার ত্রিপুরা (১৫)৷ তারা প্রত্যেকই আক্রান্ত৷ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে উন্মাদ পাগলামী করছে৷


ওরা এতটাই উন্মাদ হয়ে যে, কখনও পুকুরের জলে গিয়ে ঝাপ দিচ্ছে, কখনও দা-লাঠি কিংবা হাতের কাছে যাই পায় তা নিয়ে মানুষকে আক্রমণ করতে ছুটে যায়৷ তাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রতিবেশীরা৷ অনেকে বাড়িঘর ছেড়ে অন্যত্রও চলে গিয়েছেন৷ এই ব্যাপারে খবর দেওয়া হয় যাত্রাপুর থানায়৷ যাত্রাপুর থানার এসআই রথিন্দ্র দেববর্মা, এসআই দীপঙ্কর দেবনাথের নেতৃত্বে কয়েক গাড়ী পুলিশ ও টিএসআর ওই বাড়িতে পৌঁছে৷ স্থানীয় জনগণ ও নিকটাত্মীয়দের সাথে নিয়ে পুলিস ও টিএসআর জওয়ানরা মানসিক ভারসাম্যহীন নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ কিন্তু, কোনভাবেই তাদের বাগে আনা সম্ভব হয়নি৷ পরে নিকটাত্মীয়রা বাধা দেয় এই বলে যে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হবে না৷ বরং তারা স্থানীয় ওঝা বৈদ্যের সাথে যোগাযোগ করে কোনও না কোনও ভাবে তাদের স্বাভাবিক করার চেষ্টা করা হবে৷ নিকটাত্মীয়দের কাছে থেকে এই বক্তব্য শোনার পর পুলিশ ও মেডিক্যাল টিম ওই বাড়ি থেকে চলে যান৷
এদিকে, উন্মাদ ওই নয়জনকে ঘিরে এলাকাবাসীরা ভীষণ চিন্তায় রয়েছেন৷ কখন কি করে ফেলেন তার কোন ঠিক টিকানা নেই৷ কখনো ধারালো অস্ত্র নিয়ে মানুষের উপর হামলা করতে যায়, আবার কখনো আত্মহননের জন্য জলে ঝাপ দেয়৷ যেকোনও সময় যেকোন ধরনের অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী৷ এই পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী৷ অবাক করার ঘটনা হল কীভাবে তারা একসাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন সেটাই প্রশ্ণ৷ কুসংস্কারাচ্ছন্ন কিছু লোকের বক্তব্য প্রেতাত্মা ভর করেছে৷ আবার কেউ বলছে, ডাইনী ভর করেছে৷ এলাকার ওঝা বৈদ্যের সাথে যোগাযোগ করে তা স্পষ্ট করতে চাইছে কুসংস্কারাচ্চন্ন জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top