News Flash

  • Home
  • Uncategorized
  • একটি রাজনৈতিক খুন দেখাতে পারলে মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেব, মমতাকে চ্যালেঞ্জ বিপ্লবের
Image

একটি রাজনৈতিক খুন দেখাতে পারলে মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেব, মমতাকে চ্যালেঞ্জ বিপ্লবের

মথুরাপুর, ৩০ জানুয়ারি (হিস) , এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ বুধবার দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে বিজেপির গণতন্ত্র বাঁচাও সভায় যোগ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ মঞ্চে বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগণা জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস ও সুনিপ দাস সহ রাজ্য ও জেলা বিজেপির একাধিক নেতৃত্ব৷এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়েই কার্যত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ গত দশ মাস ধরে বামেদের হটিয়ে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসেছে৷ এই দশ মাসে একটিও রাজনৈতিক খুন ত্রিপুরায় হয়নি৷ কিন্তু গত সাত বছরের বেশী সময় ধরে তৃণমূল সরকার এ রাজ্যে ক্ষমতায় এসেছে সেখানে একের পর এক রাজনৈতিক খুন হয়ে চলেছে বলে বিপ্লব দেব দাবী করেন৷ তিনি আরও বলেন, ‘‘ গত দশ মাসে ত্রিপুরায় একটি ও রাজনৈতিক খুন দেখাতে পারলে আমি মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেব৷ কিন্তু দিদি আপনি কি আমার মত একথা বলতে পারবেন? আপনাকে আমার চ্যালেঞ্জ রইল’’৷


এদিনের সভায় দিলীপ ঘোষ থেকে শুরু করে বিপ্লব দেব সকলেই প্রথম থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন৷ ব্রিগেডের সভা থেকে শুরু করে বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলা নিয়ে কটাক্ষ করেন দিলিপ ঘোষ, বিপ্লব দেবরা৷ দিলীপ ঘোষ বলেন, ‘‘তমলুকে অমিত শাহের সভা দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই আমাদের কর্মীদের উপর হামলা করেছে৷ অধিকারী পরিবার বুঝতে পেরেছে এবার বিজেপি এসে গেছে, তাই নিজেদের অস্তিত্ব বাঁচাতে এইভাবে হিংসার রাজনীতি বেছে নিয়েছে’’৷ অন্যদিকে মঙ্গলবার তমলুকে বিজেপির সভার পর কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘‘ওখানে অধিকারীরা মমতার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কর্মীদের উপর হামলা করে৷ বাস, গাড়িতে হামলা ভাঙচুর তো করেছেই এক বয়স্ক মানুষ সাইকেল চালিয়ে আসছিল তাকেও ছাড়ে নি তৃণমূলের গুন্ডারা’’৷ ২০১৯ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চার রাজ্যের মুখ্যমন্ত্রী ও কিছু বাতিল নেতাকে নিয়ে এসে ব্রিগেডে সভা করেছে, কিন্তু বিজেপির কাছে ষোল রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে৷ আর ২০১৯ সালে নরেন্দ্র মোদীই আবার দিল্লীতে প্রধানমন্ত্রীর শপথ নেবেন বলে দাবী করেন বিপ্লব দেব৷ অন্যদিকে এ রাজ্যের তৃণমূল সরকারকে পিসি-ভাইপোর সিন্ডিকেটের সরকার বলেও কটাক্ষ করেন বিপ্লববাবু৷ সভার শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে একের পর এক প্রশ্ণবানে জর্জরিত করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ বামেদের হারিয়ে এরাজ্যে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় তার দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারেননি বলেও অভিযোগ তোলেন বিপ্লববাবু৷ আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রের সাথে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রকে ও পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব৷ এদিনের সভা থেকে বিজেপির সমস্ত নেতৃত্ব কার্যত মথুরাপুরের মানুষকে সেই বার্তাই দেন৷ এদিনের সভায় বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ মাত্র দুদিন আগে এই সভা ঠিক হলেও এদিনের সভায় প্রায় দশ হাজারের বেশী মানুষের জমায়েত হয়েছিল বলে দাবী বিজেপি নেতৃত্বের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top