News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে সিপিএমের বিক্ষোভ ৪ঠা
Image

দেশজুড়ে সিপিএমের বিক্ষোভ ৪ঠা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ প্রত্যাহারের দাবিতে আঘেও প্রতিবাদমুখর হয়েছে মার্কবাদী, কমিউনিস্ট পার্টি৷ তথাপি সংখ্যাধক্যের জোরে লোকসভার বিলটি পাশ করিয়ে নিয়েছে সরকার পক্ষ৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে লোকসভায় এই বিলটি পাশ করানো গেলেও সুপ্রিমকোর্টে জোর ধাক্কা খাবে বলে জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক৷


রাজ্য সম্পাদক গৌতমবাবুর কথায়, আগামী ৩১ জানুয়ারি থেকেই ফের বসছে সংসদের অধিবেশন৷ এই অধিবেশনের সময়কালেই সরকার পক্ষ বিলটি রাজ্যসভাতেও পাশ করানোর জন্য জোর সওয়াল করবে নিশ্চিত৷ সিপিআইএম’র পক্ষ থেকে ২৫ জানুয়ারি পলিটব্যুরোরর এক সিদ্ধান্তক্রমে আগামী ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ দেখাবে সিপিআইএম৷ রাজ্যেও পৃথক পৃথক ভাবে বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখাবে সিপিআইএম৷ তিনি জানান, গত ২৮ ডিসেম্বরও এই নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে দিল্লিতে বেশ কটি রাজনৈতিক দল গণধর্না সংগঠিত করেছে৷


সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন আরও বলেছেন, প্রথম থেকেই কেন্দ্রের মোদি সরকার একটা হিন্দুত্বের এজেন্ডা কার্যকরী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এতে করে সংবিধানের যে মূল কথা, তাকেই ধূলোয় মিশিয়ে দেবার চেষ্টা হচ্ছে৷ বলেন, একতা, ধর্ম-বর্ণ, সম্প্রদায়, সংসৃকতি নির্বিশেষে যে একতা তাতেও বাঁধা দানের চেষ্টা৷ বিষয়টি সংবিধানের পরিপন্থী৷ ধর্মনিরপেক্ষ এই দেশে এসব মেনে নেওয়া যায় না৷ িেদন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, প্রচন্ডভাবেই এখন কাজ এবং খাদ্য সংকট দেখা দিয়েছে৷ বিশেষ করে পাহাড়ে খাদ্যভাবে মৃত্যুর ঘটনা ঘটছে এখন৷ এ ধরনের পরিস্থিতিকে তিনি রাজ্য কংগ্রেস, টিইউজেএস সরকারেরর চেয়েও (১৯৮৮-৯২) সূচনীয় বলে মনে করেন৷ রাজ্যে চুরির ঘটনাও বাড়ছে বলে তাঁর অভিযোগ৷ এছাড়াও রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ এনে এ রাজ্যের মুখ্যমন্ত্রীই আবার অন্য রাজ্যে গিয়ে গণতন্ত্রের পাঠ দিচ্ছেন বলে ঠাঠা করেই ছাড়লেন শেষমেশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top