News Flash

  • Home
  • Uncategorized
  • ভূস্বর্গে আবারও জঙ্গি হামলা : অনন্তনাগে গ্রেনেড বিস্ফোরণে জখম দু’জন সিআরপিএফ জওয়ান-সহ ৭
Image

ভূস্বর্গে আবারও জঙ্গি হামলা : অনন্তনাগে গ্রেনেড বিস্ফোরণে জখম দু’জন সিআরপিএফ জওয়ান-সহ ৭

শ্রীনগর, ৩১ জানুয়ারি (হি.স.): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার পর এবার দক্ষিণ কাশ্মীরেরই অনন্তনাগ জেলা| জঙ্গি হামলায় উত্তপ্ত হল অনন্তনাগ জেলার শেরবাগ এলাকা| বৃহস্পতিবার সকালে অনন্তনাগ জেলার শেরবাগ পুলিশ স্টেশনের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্দেহভাজন জঙ্গিরা| গ্রেনেড বিস্ফোরণের পর স্প্লিন্টারের আঘাতে গুরুতর জখম হয়েছেন দু’জন সিআরপিএফ জওয়ান এবং ৫ জন সাধারণ নাগরিক| কমবেশি জখম অবস্থায় তড়িঘড়ি তাঁদের অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| যদিও, সিআরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেনেড বিস্ফোরণে জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান এবং চারজন সাধারণ নাগরিক| আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে অনন্তনাগ জেলার শেরবাগ পুলিশ স্টেশনের কাছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে সন্দেহভাজন জঙ্গিরা| গ্রেনেড বিস্ফোরণের পর স্প্লিন্টারের আঘাতে গুরুতর জখম হয়েছেন দু’জন সিআরপিএফ জওয়ান এবং ৫ জন সাধারণ নাগরিক| কমবেশি জখম অবস্থায় তড়িঘড়ি তাঁদের অনন্তনাগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জখম ৫ জন সাধারণ নাগরিকের মধ্যে ৩ জন হলেন মহিলা| যাঁরা জখম হয়েছেন তাঁদের নাম হল-সিআরপিএফ-এর ৯৬ ব্যাটেলিয়নের সদস্য নরেন্দ্র কুমার| সাধারণ নাগরিক সাহিবা নবি, রেহানা আখতার, নাজিয়া, সোফিয়া জান এবং ইরফান আহমেদ দার| পুলিশ সূত্রের খবর, আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top