News Flash

  • Home
  • Uncategorized
  • ইলেকশন কমিশন যেন বিজেপি চালাচ্ছে : অভিযোগ মমতার
Image

ইলেকশন কমিশন যেন বিজেপি চালাচ্ছে : অভিযোগ মমতার

রামপুরহাট ৩০ জানুয়ারি (হি.স.) : \”ইলেকশন কমিশন যেন মনে হচ্ছে বিজেপি চালাছে,তুমি কি করে বলে দিচ্ছ হরিদাস,কখন ভোটের রেজাল্ট বেরোবে কি করে বলে দিচ্ছ,আমার তো প্রশ্ন থাকবে।\”রামপুরহাটের সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।বুধবার বীরভূমের রামপুরহাট শহর সংলগ্ন সানঘাটা ব্রিজের পাশে একটি প্রশাসনিক জনসভা করেন মুখ্যমন্ত্রী।এদিন সভায় তিনি মূলত মোদি সরকারকে লক্ষ্য করে আক্রমন সনাতে থাকেন।ওনার প্রীতিটি বক্তব্যে মূল লক্ষ ছিল কেন্দ্র সরকার ও বিজেপি দল।

এদিন তৃনমুল সুপ্রিম ভোট নিয়ে বিজেপিকে আক্রমন করেন এবং বাংলায় ৪২ টি আসনের মধ্যে একটিও আসন বিজেপি পাবে না এইরুপ চ্যালেঞ্জ করেন।তিনি আরও বলেন,\”ভোট কখন হবে, ক’টায় ফলাফল ঘোষণা হবে সব বলে দিচ্ছে,তুমি কি করে বলে দিচ্ছ হরিদাস,আমার তো মনে হয় ইলেকশন কমিশন যেন বিজেপি চালাচ্ছে,আমার তো নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন থাকবে,আপনারা ঠিক করবেন কবে নির্বাচন হবে,কবে ফলাফল বেরোবে আর কি ফলাফল হবে মানুষ ঠিক করবে।তুমি কি করে বলে দিচ্ছ?\”তিনি আরও বলেন,\”তোমরা ৪২ এ শূন্য পাবে,একটা আসনও এবার পাবে না।\”তিনি আরও বলেন বিজেপি বাইরে থেকে লোক এনে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।এই বিষয়ে বাংলার মানুষকে সচেতন থাকতে বলেন মুখ্যমন্ত্রী।তার কথায়,\”কখন পাকুর থেকে,কখন ঝাড়খন্ড থেকে আবার যেখানে ওরা ক্ষমতায় আছে সেখান থেকে ঢুকে গিয়ে আদিবাসীদের সাথে তপশীলদের,হিন্দু মুসলিম,শিখ-খ্রীস্টানদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে।আমরা অনেক কষ্ট করে শান্তি বজায় রাখি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top