News Flash

  • Home
  • Uncategorized
  • বাম আমলের মতো রাম আমলেও আক্রান্ত সাংবাদিকরা, আন্দোলনে নামার হুমকি
Image

বাম আমলের মতো রাম আমলেও আক্রান্ত সাংবাদিকরা, আন্দোলনে নামার হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি ৷৷ সাংবাদিক আক্রান্তের ঘটনায় ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানানোর পাশাপাশি সাংবাদিক আক্রান্তের ঘটনায় পুলিশ প্রশাসনকেও বিঁধেছেন সাংবাদিকরা৷ তাঁদের কথায়, মাদক পাচারকারীদের সাথে পুলিশের এক বড় অংশের যোগসাজশ থাকার কারণেই সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন৷ বাম জমানায় সাংবাদিক আক্রান্তের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে আজও পরিস্থিতির বদল হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা৷


এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, প্রণব সরকার, শানিত দেবরায়, সেবক ভট্টাচার্য্য, জয়ন্ত ভট্টাচার্য্য, সাজ্জাদ আলি, দীপন্ত মজুমদার প্রমুখরা৷ এদিন প্রণব সরকার বলেন, রাজ্যে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে৷ গাঁজা পাচারকারীদের ধরপাকর চলছে৷ এই সমস্ত খবর সাংবাদিকরা সংগ্রহ করতে গেলে তাঁরা আক্রান্ত হচ্ছেন৷ খোয়াইতে আশীষ চক্রবর্তী এবং সোনামুড়ায় সাদিক মিঞা এই দুই সাংবাদিক মাদক কারবারিদের রক্তচক্ষুর সম্মুখীন হয়েছেন৷ কিন্তু, পুলিশ সাংবাদিক আক্রান্তের ঘটনায় নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে না৷ অভিযোগ জানানো সত্বেও দোষীদের গ্রেপ্তার করছে না৷ শ্রী সরকার এদিন মাদক কারবারীদের সাথে পুলিশের বড় অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন৷ এই ঘটনায় সাংবাদিক মহল যথেষ্ট উদ্বিগ্ণ বলে তিনি জানিয়েছেন৷ তাই তিনি অবিলম্বে সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷


বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে একই সুরে পুলিশ প্রসাশনকে সাংবাদিক আক্রান্তের ঘটনায় বিঁধেছেন৷ তিনি সরাসরি অভিযোগ করেন, পুলিশের মদতেই মাদক কারবারিরা সাংবাদিকদের আক্রমণ করছে৷ তিনি বলেন, বাম জমানাতেও একাধিক বার সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন৷ সুদীপ দত্ত ভৌমিক ও সান্তুনু ভৌমিক নির্মম ভাবে খুন হয়েছেন৷ ওই ঘটনার প্রতিবাদে রাজ্যের সাংবাদিকরা তখন ক্রমাগত আন্দোলন চালিয়েছে৷ আজও সাংবাদিকদের উপর আক্রমণ বন্ধ হয়নি৷ তাঁর হুশিয়ারি, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে সাংবাদিকরা ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন৷ পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷ এদিকে, শানিত দেবরায় বলেন, আজও রাজ্যে মাফিয়ারা সক্রিয় রয়েছেন৷ তাঁর দাবি, রাজ্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার অধিকার ফিরিয়ে দিতে হবে৷


এদিকে, প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সাংবাদিক আক্রান্তের ঘটনা জারা জড়িত রয়েছেন তাদের কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷ নেশার বিরুদ্ধে অভিযানে বিজেপি রাজ্য সরকারের পাশে রয়েছে৷ তাঁর বক্তব্য, ২ সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ একই কথা সাংবাদিক প্রণব সরকারও জানিয়েছেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে রাজ্য পুলিশের মহানির্দেশককে সাংবাদিক আক্রান্তের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top