News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ, পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানকে নোটিশ ইডি-র

বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ, পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানকে নোটিশ ইডি-র

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ রয়েছে পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খানের বিরুদ্ধে| ফরেন এক্সচেঞ্জ ম্যানেজন্টে আইন (এফইএমএ)-এর অধীনে রাহাত ফতেহ আলি খানকে শো-কজ নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| অভিযোগ, প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা ভারতে পাচার করে এনেছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান| নোটিশ পাঠিয়ে ফতেহ আলি খানকে আগামী ৪৫ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে| ভারতীয় দূতাবাস মারফত পাঠানো হয়েছে শো-কজ নোটিশ| রাহাতের জবাবে সন্তুষ্ট না হলে তাঁকে জরিমানা করা হতে পারে| ৩০০ শতাংশ পর্যন্ত জরিমানা ধার্য করা হতে পারে| ভারতে অনুষ্ঠানের ক্ষেত্রেও জারি হতে পারে নিষেধাজ্ঞা|

২০১১ সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাহাত ফতেহ আলি খান ও তাঁর ম্যানেজার মারুফ আলি খানকে আটক করেছিল ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)| তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অঘোষিত নগদ ১.২৪ লক্ষ মার্কিন ডলার এবং বিদেশি মুদ্রায় কেনা কিছু যন্ত্র তাঁর কিনে আনছিলেন| এর ভিত্তিতেই ২০১৪ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজন্টে আইন (এফইএমএ)-এর অধীনে তদন্ত শুরু করে ইডি| সম্প্রতি শেষ হয়েছে তদন্ত| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top