News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সাক্ষরতার হার নিয়ে সন্দেহ পুনরায় সমীক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর
Image

রাজ্যে সাক্ষরতার হার নিয়ে সন্দেহ পুনরায় সমীক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ রাজ্যে সাক্ষরতার হার নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শুধু সন্দেহ প্রকাশই নয়, তিনি সাক্ষরতার হার সঠিক কি না তা খতিয়ে দেখার জন্য একটি পাইলট প্রজেক্ট তৈরী করেছেন৷ তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকদের নির্দেশ দিয়েছেন গোটা বিষয়টি সমীক্ষা করে দেখার জন্য৷ আর এই সমীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারী এবং তা চলবে এক মাসব্যাপী৷ সমীক্ষা হবে নির্বাচিত কিছু ব্লক এবং পুর পরিষদের কিছু ওয়ার্ডে৷ সোমবার আগরতলায় প্রজ্ঞা ভবনে প্রাপ্ত বয়স্ক শিক্ষা কর্মসূচী এর একটি কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী একথা জানান৷


কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, সাক্ষারতার অবস্থান সম্পর্কিত সমীক্ষা করা হবে ডম্বুরনগর এবং রাজনগর ব্লকে, আগরতলা পুর নিগমের ১২, ১৩ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে, খোায়াই পুর পরিষদের ১, ৩ এবং ৬ নম্বর ওয়ার্ডে৷ সমীক্ষার রিপোর্ট ১৫ মার্চের মধ্যে রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে৷ এই সময়ের মধ্যে যদি রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা না করা হয় তাহলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন৷ এই সমীক্ষার প্রতিটি ব্লকের বিডিও, ওয়ার্ড কাউন্সিলার, শিক্ষক, বেসরকারী সামাজিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংশ্লিষ্ট সবাইকে এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন৷
এবছর ত্রিপুরায় ট্যাবলুতে দেখানো হয়েছে গান্ধীজি এবং চরকা৷ ত্রিপুরার রাজন্য ঐতিহ্য ত্রিপুরেশ্বরী মন্দির এবং নীরমহল৷ প্রদর্শিত হয়েছে সপ্তম থেকে নবম শতকের ভাস্কর্য ঊনকোটি৷ গান্ধীজির দেখানো পথ, ত্রিপুরার ঐতিহ্য ভাস্কর্যের সাথে তুলে ধরা হয়েছে রাজ্যের জনজাতি অংশের মানুষের সংস্কৃতি৷ নৃত্যের মাধ্যমে তা তুলে ধরেছেন মান্দাই লোকরঞ্জন শাখার দশ জন শিল্পী৷
তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা আশুদেব দাস জানান, ট্যাবলুর মূল ভাবনার রূপরেখা তৈরীতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সর্বোতভাবে সাহায্য করেছেন ও নির্দেশ দিয়েছেন৷ দপ্তরের সাংস্কৃতিক শাখার কর্মীদের উৎসাহিত করেছেন৷ অধিকর্তা এই ট্যাবলু প্রদর্শনের সঙ্গে যুক্ত দপ্তরের সাংস্কৃতিক শাখার কর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top