News Flash

  • Home
  • Uncategorized
  • ফেব্রুয়ারীতেটেটের বিজ্ঞপ্তি, পরীক্ষা অক্টোবর-নভেম্বরে
Image

ফেব্রুয়ারীতেটেটের বিজ্ঞপ্তি, পরীক্ষা অক্টোবর-নভেম্বরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ শিক্ষক নিয়োগে ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে টেটের বিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা দপ্তর৷ সেই মোতাবেক আগামী অক্টোবর এবং নভেম্বরে টেট-১ এবং টেট-২ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি জোর কদমে চলছে৷ এই বিষয়ে সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, শিক্ষক নিয়োগে কেন্দ্র এককালীন ছাড় দেওয়ায় দীর্ঘ সময়ের জটিলতার অবসান হয়েছে৷ তাই, শিক্ষক নিয়োগের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ তাঁর কথায়, ফেব্রুয়ারির অন্তিম সপ্তাহে টেটের বিজ্ঞপ্তি জারি করা হবে৷ তাতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে জানাতে পারবেন৷ এপ্রিলের অন্তিম সপ্তাহ থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে৷


শিক্ষামন্ত্রীর কথায়, টেটের বিজ্ঞপ্তি জারি হলেই আবেদনকারীরা সমস্ত তথ্য জানতে পারবেন৷ তার মতে, অনলাইনে আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরই বোঝা যাবে কত সংখ্যক শিক্ষক নিয়োগের পরীক্ষায় আবেদন জানিয়েছেন৷ এর ভিত্তিতে টিআরবিটি কয়েক দফায় পরীক্ষার আয়োজন করবে৷ আগামী অক্টোবর এবং নভেম্বরের মধ্যেই এই প্রক্রিয়া সমাপ্ত করা হবে৷ শিক্ষামন্ত্রীর বক্তব্য, এক মাসের মধ্যে পরীক্ষার প্রক্রিয়া সমাপ্ত করার জন্য টিআরবিটিকে সময় বেধে দেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, প্রশ্ণ পত্র হবে সিরিজ ভিত্তিক৷
এদিন তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ছাড় দেওয়ার ফলে বিএড এবং ডিএলএড ডিগ্রি ছাড়াই শিক্ষক নিয়োগে আবেদন করা যাবে৷ কিন্তু, এই ডিগ্রি যাদের রয়েছে, বাছাই করা ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া হবে৷ এরপরই যাদের ওই ডিগ্রি নেই তাদেরকে ট্রেনি টিচার হিসেবে সুযোগ দেওয়া হবে৷ কিন্তু, ওই ট্রেনি টিচারদের দুই বছরের মধ্যে বিএড কিংবা ডিএলএড করতে হবে৷ ১০৩২৩ শিক্ষকদের সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, তাদের মধ্যে যোগ্যতা রয়েছে এমন আবেদনকারীরাও টেট দিতে পারবেন৷ মূলত, টিচার ব্যাঙ্ক তৈরি করার লক্ষ্যেই আবারও টেট-১ ও টেট-২ এর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top