News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা উজ্জয়িনীতে : মৃত্যু ১২ জনের, গুরুতর আহত দু’জন
Image

গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা উজ্জয়িনীতে : মৃত্যু ১২ জনের, গুরুতর আহত দু’জন

উজ্জয়িনী (মধ্যপ্রদেশ), ২৯ জানুয়ারি (হি.স.): বিয়ে বাড়ি থেকে ফেরার আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল বিষাদে। গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায়। সোমবার গভীর রাতে উজ্জয়িনী জেলার রামগড় গ্রামের কাছে যাত্রীবোঝাই একটি ভ্যান এবং এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে যাত্রীবোঝাই ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সদস্য ১২ জন যাত্রীর। মৃতদের মধ্যে চারজন মহিলা এবং শিশুও রয়েছে। এছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় দু’জনকে ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভেরুগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার জয় সি রাম বারদে জানিয়েছেন, উজ্জয়িনীর বাসিন্দা একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নাগড়া শহরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। বিয়েবাড়ির অনুষ্ঠান শেষে গভীর রাতে ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাত তখন ১২.৩০ মিনিট হবে, উজ্জয়িনী জেলার রামগড় গ্রামের কাছে যাত্রীবোঝাই ভ্যান এবং একটি এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরালো ছিল যে, ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জন যাত্রীর। এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হন।

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ৩ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। অপর দু’জন ইন্দোরের হাসপাতালে চিকিৎসাধীন। কি কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতরা উজ্জয়িনীর মহেশনগর, নগরকোট ও তিলকেশ্বরের বাসিন্দা। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, ‘মধ্যপ্রদেশের উজ্জয়িনীর দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। যাঁরা প্রিয়জনদের হারালেন তাঁদের প্রতি আমার সমবেদনা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top