News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতায় এলে কৃষকদের দুরবস্থা দূর করবে কংগ্রেস, দাবি রাহুল গান্ধীর
Image

ক্ষমতায় এলে কৃষকদের দুরবস্থা দূর করবে কংগ্রেস, দাবি রাহুল গান্ধীর

কোচিন, ২৯ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রে ক্ষমতায় এলে দেশজুড়ে কৃষকদের দুরবস্থা দূর করার জন্য উদ্যোগী হবে কংগ্রেস। পাশাপাশি কর্মসংস্থান গড়ে তোলার জন্য সচেষ্ট হবে তারা বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন কেরলের কোচিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী দেশবাসীর পাঁচ বছর সময় নষ্ট করে দিয়েছে। দুই কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ হয়নি।

মহিলাদের সক্রিয় রাজনীতিতে যোগদান সম্পর্কে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ প্রতিটি নির্বাচন প্রক্রিয়ায় যাতে তরুণ প্রজন্ম এবং মহিলারা যোগদান করতে পারে তার জন্য আমরা সচেষ্ট হব। আমরা চাই মহিলারা নেতৃত্ব প্রদানে এগিয়ে আসুন। ২০১৯ সালে ক্ষমতায় এসে মহিলা সংরক্ষণ বিল পাশ করাবো। নরেন্দ্র মোদী কৃষকদের প্রতি যে বঞ্চনা করে গিয়েছেন, ক্ষমতায় এসে কৃষকদের ন্যায়বিচার দেব আমরা।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top