News Flash

  • Home
  • Uncategorized
  • বাজেট অধিবেশন : বুধবার স্পিকারের আহ্বাণে সর্বদলীয় বৈঠক
Image

বাজেট অধিবেশন : বুধবার স্পিকারের আহ্বাণে সর্বদলীয় বৈঠক

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে সর্বদলীয় বৈঠক ডাকলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| ৩০ জানুয়ারি, বুধবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এই বৈঠক ডেকেছেন| পাশাপাশি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সমস্ত সদস্যকে নিয়ে বৈঠক করতে চলেছেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| আগামী ৩১ জানুয়ারি এই বৈঠকের দিন ধার্য হয়েছে| লোকসভা ভোটের আগে এটিই নরেন্দ্র মোদী সরকারের শেষ বাজেট| সূত্রের খবর, সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে সংসদের প্রতিটি সদস্যকে আহ্বাণ জানানো হবে এই বৈঠকে| পাশাপাশি ৩১ জানুয়ারি, বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী নরেন্দ্র সিং তোমার|

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত| সংসদের বাজেট অধিবেশন চলাকালীন আগামী ১ ফেব্রুয়ারি, শুক্রবার পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট| আর মাত্র কয়েকমাস পরই লোকসভা নির্বাচন| তার আগে এটাই নরেন্দ্র মোদী সরকারের সর্বশেষ বাজেট| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অসুস্থতার জন্য পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে| নতুন কিছু না ঘটলে আগামী ১ ফেব্রুয়ারি পীযূষ গোয়েলই বাজেট পেশ করবেন| রাজনৈতিক মহল সূত্রের খবর,লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবারের বাজেটে বেশ কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top