News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশায় রাজনৈতিক পালাবদলের ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ
Image

ওডিশায় রাজনৈতিক পালাবদলের ডাক দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ

ভুবনেশ্বর, ২৯ জানুয়ারি (হি.স.) : ওডিশা থেকে নবীন পট্টনায়কের সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।মঙ্গলবার ওডিশার কটকের সালিপুরে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ‘ওডিশায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে দারিদ্র দূরীকরণ কর্মসূচী গ্রহণ করা হবে। যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান পরিসরও তৈরি করা হবে। রাজ্যের জন্য এমন এক মুখ্যমন্ত্রী দরকার যিনি রাজ্যের সংস্কৃতি, ভাষা এবং পরম্পরা বুঝতে পারবেন। সর্বোপরি রাজ্যের জন্য ওড়িয়া ভাষী মুখ্যমন্ত্রী প্রয়োজন।’আয়ুষ্মান ভারত কার্যকর না করার জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের নিন্দায় মুখর হন অমিত শাহ।

তিনি বলেন, এর ফলে রাজ্যের কয়েক লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে। রাজ্যের মানুষ যদি বিজেপিকে একবার সুযোগ দেয় তবে আগামীদিনে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করা হবে ওডিশাকে। বিজেডি-র পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি সভাপতি বলেন, ১৪তম অর্থ কমিশনের মাধ্যমে ওডিশার জন্য কেন্দ্র ২.১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু নবীন পট্টনায়কের সরকার তা সঠিক ভাবে খরচ করতে পারেননি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top