News Flash

  • Home
  • Uncategorized
  • অম্বাতি রায়ডুর বোলিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি
Image

অম্বাতি রায়ডুর বোলিং-এর উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি

দুবাই, ২৮ জানুয়ারি (হি.স.) : বোলিং অ্যাকশনে গলদ, তাই আর আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না অম্বাতি রায়ডু। সোমবার এই ভারতীয় ক্রিকেটারের উপর এমনই নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়মায়ক সংস্থা আইসিসি।আম্বাতি রায়ডুকে বোলিং অ্যাকশন সংক্রান্ত পরীক্ষা দেওয়ার জন্য ১৪ দিন সময় দিয়েছিল আইসিসি। কিন্তু নির্ধারিত সময় মধ্যে উপস্থিত থেকে পরীক্ষায় না দেওয়ায় জন্য সাসপেন্ড হতে হল রায়ডুকে। আইসিসির আইনের ৪.২ ক্লস প্রয়োগ করে আম্বাতি রায়ডুর বোলিং-এর উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি।

আইসিসির তরফে জানানো হয়েছে, যতক্ষণ না পর্যন্ত নিজে উপস্থিত হয়ে সঠিক পদ্ধতি বল করে দেখাবেন রায়ডু ততক্ষণ পর্যন্ত তার উপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে। কিন্তু ঘোরায়া ক্রিকেটে বিসিসিআই-এর নজরদারিতে বল করতে পারবেন আম্বাতি রায়ডু। প্রসঙ্গত, ১৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম একদিনের ম্যাচ চলাকালীন বল করতে দেখা যায় অম্বাতি রায়ডুকে। সেই সময় তার বোলিং অ্যাকশনে গলদ ধরা পড়ে।

এদিন সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে অনবদ্য ব্যাটিং করেন অম্বাতি রায়ডু। ৪২ বলে করেন ৪০ রান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top