News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরের শান্তিনগরে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার
Image

কল্যাণপুরের শান্তিনগরে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷সদ্যজাত এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণপুরের শান্তিনগর এলাকায়। জানা গেছে, সোমবার সকালে শান্তিনগর বড়ইগোটার ইটভাটায় শ্রমিক শেডের পাশে একটি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়।ইটভাটায় কাজ করার সময় এক শ্রমিক ওই সদ্যজাত শিশুটির মৃতদেহ দেখতে পান। শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে শ্রমিকটি সাথে সাথে অন্যান্য শ্রমিকদের ডাক দেন। ছুটে আসেন ইটভাটায় কর্মরত অন্যান্য শ্রমিকরা।

খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।এদিকে শিশুটির মৃত্যু নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সবার মুখে একই প্রশ্ন, শিশুটির মৃত্যু কী করে হল। অন্যদিকে পুলিশও শিশুটির মৃত্যুর কারণ বের করতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করে দিয়েছেন। সত্বর শিশুটির মৃত্যু কীভাবে হল তার আসল রহস্য বেরিয়ে আসবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top