News Flash

  • Home
  • Uncategorized
  • ছিনতাইবাজদের হামলায় আহত এক ব্যক্তি
Image

ছিনতাইবাজদের হামলায় আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷রাতের শহর সম্পূর্ণভাবে নিরাপত্তা বিহীন হয়ে পড়ে। রাতে শহর ছিনতাইবাজদের কবজায় চলে যায়। এমন দৃশ্য দেখা গেছে আমতলি বাজারে। রবিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের খপ্পরে পড়েন এক ব্যক্তি। জানা গেছে, ১০ থেকে ১২ ছিনতাইবাজের এক দল গত রাতে শংকর ঘোষ (৩৮) নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ-সহ বেশ কিছু সামগ্রী ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুধু তা-ই নয়, ছিনতাইবাজরা শংকর বাবুকে প্রচণ্ড মারধরও করেছে। বর্তমানে তাঁর জিবি হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ে আমতলী বাজারের সামনে ১০ থেকে ১২ জনের ছিনতাইবাজ শংকরবাবুর পথে আটকায়। কিছু বোঝার আগেই ছিনতাইবাজরা শংকর বাবুর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে মারতে থাকে। এতে গুরুতর আহত হন শংকর ঘোষ। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি পুলিশকে জানিয়েছেন, ছিনতাইবাজাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন। একজনের নাম বিপ্লব এবং অপরজন সুরজিৎ। তিনি তাদেরকে গ্রেফতার করতে পুলিশের কাছে আর্জি জানিয়ে বলেছেন, তাদের ধরলে বাকিদের নামও জানা যাবে। পুলিশ ছিনতাইবাজদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top