News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
Image

গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি৷৷ গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠলো এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে কল্যাণপুর থানা এলাকার দক্ষিণ ঘিলাতলিতে। জানা গেছে, একই এলাকার বাসিন্দা সুব্রত পেশায় একজন গৃহশিক্ষক। তিনি সেই সুযোগকে কাজে লাগিয়ে এক গৃহবধূর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতেন। গৃহবধূর এক কন্যাকে পড়াতেন তিনি।

বেশ কিছুদিন ধরে গৃহবধূর শিশুকে পড়াতেন ওই গৃহশিক্ষক। একদিন গৃহশিক্ষকটি বাড়িতে ছাত্রীকে পড়াতে এসে তার অজান্তে আপত্তিকর কিছু ছবি তুলেন। আর সেই ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেলিং করতে থাকে গৃহশিক্ষকটি। ছবি ফেচবুকে আপলোড করার ভয় দেখিয়ে গৃহবধূর সাথে শারীরিক সম্পর্কও স্থাপন করে সে। কয়েক মাস মহিলার সাথে এভাবে গৃহশিক্ষকটি শারীরিক সম্পর্ক করছিল। কিন্তু লোকলজ্জায় ও ভয়ে গৃহবধূটি কাউকে কিছু বলতে পারেননি। 

জানা গেছে, গৃহবধূর স্বামী পেশায় একজন গাড়ি চালক। সেজন্য তাঁকে প্রায়ই বাইরে থাকতে হয়। স্বামীকে জানিয়ে দেওয়া হবে বলে প্রতিনিয়ত ওই গৃহশিক্ষক গৃহবধূকে ধর্ষণ করত। মুখ বুজে চুপ করে সহ্য করতে হত গৃহবধূকে। শেষ পর্যন্ত একদিন সাহসে বল করে রুখে দাঁড়ান মহিলাটি। তিনি তাঁর স্বামীকে সব কথা খুলে বলেন। এর পর ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে কল্যাণপুর থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ৮/১৯ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত হয়। ওই মামলার ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষককে গ্রেফতার করে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top