News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী
Image

সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ফের রাজ্যে যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এবার ঘটনাটি ঘটেছে কমলাসাগরের মাথা-কমলাসাগর মূল সড়কে। জানা গেছে, দেবীপুর এলাকা থেকে গৃহশিক্ষকের বাড়ি থেকে ফিরছিল জুয়েল দাস (১৬) নামের মাধ্যমিক পড়ুয়া এক ছাত্রী। এমন সময় দ্রুতগামী টিআর ০১ বি ৩১৯৬ নম্বরের একটি গাড়ি আগরতলা থেকে কমলাসাগর দিকে যাচ্ছিল। কমলাসাগর রাস্তার মোড়ে গাড়িটি মাধ্যমিক পড়ুয়া ছাত্রীটিকে জোরে ধাক্কা মারে।

সাথে-সাথে সে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে পড়ে যায়। অজ্ঞান হয়ে যায় সে । আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। রক্তাক্ত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে তাঁরা হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান। সে সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছিল। জানা গেছে, বর্তমানে সে কিছুটা সুস্থ আছে। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জানা গেছে, বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top