News Flash

  • Home
  • Uncategorized
  • গণমুক্তি পরিষদ পেচারথল অঞ্চল কমিটির আহ্বানে গণ অবস্থান
Image

গণমুক্তি পরিষদ পেচারথল অঞ্চল কমিটির আহ্বানে গণ অবস্থান

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ জানুয়ারি৷৷ জোট সরকার এডিসিকে পঙ্গু করার চক্রান্ত করছে,তাদের এই চক্রান্তকে ব্যার্থ করতে এবং চার দফা দাবীর সমর্থনে উনকোটি জেলার পেচারথল বাজারে রবিবার বামফ্রন্টের ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ পেচারথল অঞ্চল কমিটির আহ্বানে গণ অবস্থান সংগঠিত করল বামেরা।এ ডি সির প্রাপ্য টাকা অবিলম্বে সরকারকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা,এ ডি সির উপর থেকে জোট সরকারের হস্তক্ষেপ বন্ধ করা,ককবরক ভাষাকে সরকারের অষ্টম তপশিলে অন্তর্ভূক্ত করার মতো দাবিগুলো নিয়ে হয় এদিনের গণ অবস্থান।গণ অবস্থানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী।

প্রধান বক্তার ভাষনে তিনি বলেন বর্তমান জোট সরকারের আমলে এ ডি সি এলাকা গুলোতে কাজ এবং খাদ্যের হাহাকার চলছে,এ ডি সির নাম করে রাজ্যে লুটপাটের বানিজ্য চলছে বলে অভিযোগ করেন সাংসদ।এদিনের গন অবস্থানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ ডি সির কার্য নির্বাহী সদস্যা সন্ধ্যা রানী চাকমা,সি পি আই এম কুমারঘাট মহকুমা সম্পাদক স্বপন কুমার বৈষ্ণব সহ অন্যান্য বামফ্রন্ট নেতৃত্বরা।গণ অবস্থান শুরুর আগে দলীয় কর্মী সমর্থকদের এক দৃপ্ত মিছিল পেচারথল বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে।শাসক দলের স্থানীয় নেতৃত্বের রক্ত চক্ষুর ভয়ে এদিনের গণ অবস্থানে যোগ দিতে পারেননি অনেক বামপন্থীরা বলে অভিযোগ।তবে শাসক দলের রক্ত চক্ষুকে উপেক্ষা করেও যারা কর্মসূচীতে অংশ গ্রহন করেছেন তাদের সাধুবাদ জানিয়েছেন বামফ্রন্ট নেতৃত্বরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top