News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিআইসিআই ব্যাঙ্কের মামলায় বদলি সিবিআই অফিসার
Image

আইসিআইসিআই ব্যাঙ্কের মামলায় বদলি সিবিআই অফিসার

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি (হি.স.) : আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচারের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তকারী সিবিআই অফিসারকে বদলি করে দেওয়া হল। তদন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য পাচার করে দেওয়ার জন্যই সংশ্লিষ্ট ওই সিবিআই অফিসারকে সিবিআই–এর ইকনোমিক অ্যাফেন্সের রাঁচি শাখায় বদলি করে দেওয়া হয়েছে।


আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচর, তাঁর স্বামী দীপক কোচর এবং ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুতের বিরুদ্ধে কয়েক বছর ধরে প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছিল সিবিআই। গত বুধবার তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সিবিআইয়ের এই পদক্ষেপের সমালোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি তাঁর ব্লগে কটাক্ষ করে বলেন, তদন্তে বাড়াবাড়ি করছে সিবিআই। জেটলির মন্তব্যের সমর্থন করে রিটুইট করেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীয়ূস গোয়েল এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। চন্দা কোচরের বিরুদ্ধে ২০১২ সালে ভিডিওকন সংস্থাকে ৩,২৫০ কোটি টাকার ঋণ বেআইনিভাবে পাইয়ে দেওয়া অভিযোগ ওঠে। এমনকি, মোটা অঙ্কের ঋণ মঞ্জুরের মাধ্যমে স্বামী দীপক কোচর ও তাঁর দুই আত্মীয়ের নিউ পাওয়ার সংস্থা লাভবান হয় বলে অভিযোগ। কিন্তু গত বছর এ খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই তত্পর হয় সিবিআই।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top