News Flash

  • Home
  • Uncategorized
  • কুম্ভের আসর থেকে গ্রেফতার সিরিয়াল কিলার
Image

কুম্ভের আসর থেকে গ্রেফতার সিরিয়াল কিলার

প্রয়াগরাজ, ২৬ জানুয়ারি (হি.স.) : অবশেষে গ্রেফতার করা হল সিরিয়াল কিলারকে। গত ৬ মাসে ১০ জনকে খুন করেছিল ৩৮ বছর বয়সী এই ব্যক্তি। অবশেষে শুক্রবার প্রয়াগরাজে কুম্ভের আসর থেকে গ্রেফতার করা হয়। কুম্ভমেলায় আরও দুই সাধুকে খুনের ছক কষেছিল সে। আরও তিন ব্যক্তি হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
প্রয়াগরাজের স্পেশাল পুলিশ সুপার নীতিন তিওয়ারি জানিয়েছেন, অভিযুক্ত কালুয়া ওরফে সাই বাবা ওরফে সুভাস এলাহাবাদ জেলার বাসেহারা গ্রামের বাসিন্দা। ঘুমন্ত মানুষদের ধারালো অস্ত্রের আঘাতে খুন করত সে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে গ্রেফতার করা হয়েছে তাকে। শহরের বিভিন্ন অংশে এই দশটি খুন করেছে সে। সেই তালিকায় রয়েছে কেয়াদগঞ্জ, প্যারেড গ্রাউন্ড এবং কুম্ভ মেলা প্রাঙ্গন। কিন্তু কী কারণে সে এতগুলি খুন করেছে তা এখনও স্পষ্ট নয়।পুলিশ জানিয়েছে, খুন করার আগে সবার মুখ তাদেরই পোশাক দিয়ে ঢেকে দিত সে। কালুয়ার থেকে দুটি ধারালো অস্ত্র, কুঠার এবং কাঠের ব্যাট উদ্ধার করেছে পুলিশ। এডিজি জোনের এন এন সাবাত পুলিশের জন্যে ৫০ হাজার টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top