News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির ক্ষমতায়ণ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে জুমলা বলে কটাক্ষ আইএনপিটির
Image

এডিসির ক্ষমতায়ণ ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তকে জুমলা বলে কটাক্ষ আইএনপিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারী৷৷ এডিসির হাতে অধিক ক্ষমতা সহ সামাজিক এবং প্রশাসনিকভাবে আগ্রাধিকারের বিষয়ে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে আইএনপিটি তাকে এককথায় জুমলা বলে মনে করছে৷ আইএনপিটি আরও মনে করে গোটা বিষয়টি একটি ভোটকেন্দ্রীক রাজনীতি ভোটব্যাঙ্ক স্ফীত করতেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷
বৃহস্পতিবার আইএনপিটির পক্ষে সাধারণ সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মার অভিযোগ, পিআইবির সূত্রে যতদূর জানতে পেলাম তাতে উত্তর পূর্বাঞ্চলের চারটি রাজ্যে মোট দশটি জিলা পরিষদের মধ্যে একমাত্র ত্রিপুরাকেই বঞ্চিত করে রাখা হয়েছে৷ অসমের ডিমাহাসাও, কার্বিআওলং, জয়ন্তিয়া, গাড়ো, খাসি জিলা পরিষদগুলিতে অধিক ক্ষমতা প্রদানের যে সুযোগগুলি রাখা হয়েছে রাজ্যের ক্ষেত্রে তদরূপ করা হয়নি৷ এক্ষেত্রে তিনি এক ভারতে এক সংবিধান মানা হচ্ছে না বল্যে অভিযোগ আনেন৷ তিনি আরও অভিযোগ করেন সংবিধানের ২৮০ অনুচ্ছেদের সংশোধনী এনে শুধুমাত্র অর্থ কমিশনকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা ছাড়া আর কিছুই করা হয়নি কার্যত৷


সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মার মতো দলের সভাপতি বিজয় রাঙ্খল সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, ২০০৬ সালেই এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের জন্য রাজ্য বিধানসভায় একটি ঐতিহাসিক বিল উপস্থাপন করা হয়েছিল৷ সর্বসম্মতিক্রমে সেই বিলটি তখন পাশও করানো হয়েছিল৷ পরবর্তী সময়ে ২০০৯ সালে তৎকালীন ইউপিএ সরকারের আলে একটি সমঝোতায় এসব বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহ ককবরক ভাষাকে অষ্টম তপশীলের অন্তর্ভুক্ত করার ব্যাপারেও কথা হয়েছিল৷ পরে ২০১৫ সালে এনডিএ সরকারের আমলে এ নিয়ে একটি খসড়া বিল প্রস্তুত করা হয়৷ কিন্তু, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলির কথা জানায়, তাতে ওই খসড়া বিলের কোনও মিল খঁুজে পেলেন না তিনি৷ দলের পক্ষ থেকে গোটা বিষয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়েছে৷

জগদীশ দেববর্মা জানিয়েছেন, খুব শীঘ্রই এই ব্যাপারে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানো হবে৷ উত্তর পূর্বাঞ্চলের দশটি জিলা পরিষদের বিভিন্ন প্রতিনিধি সহ সেসব রাজ্যের জাতীয় কিংবা আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকেই তাতে ডাকা হবে৷ অবশেষে এই বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব উপস্থাপন করা হবে দিল্লীতে৷ টিটিএএডিসির নাম পরিবর্তন করা নিয়েও দলের পক্ষ থেকে আপত্তির কথা জানান তিনি৷ তাঁর কথায় টিটিএএডিসির নাকরণ করা হোক টিএটিসি৷ অর্থাৎ ট্রাইবেল এরিয়া টেরোটরিয়াল কাউন্সিল৷
এদিকে, গত আটই জানুয়ারী মাধববাড়ীতে ঘটে যাওয়া গুলিকান্ডের মেজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও তীব্র বিরোধীতা জানানো আইএনপিটি৷ তাদের দাবী, যিনি গুলির নির্দেশ দিতে পারেন কিংবা যার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা চলছে, সেই তিনিই আবার কীভাবে এই ধরনের গুলিকান্ডের বিচারকার্য চালাতে পারেন? সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা এ ধরনের প্রক্রিয়া বন্ধ করে উচ্চ আদালতে কর্মরত একজন বিচারপতিকে দিয়েই গোটা ঘটনার তদন্তের কথা জানালেন৷ প্রসঙ্গত, আগামী ত্রিশ জানুয়ারী মাধববাড়ী কান্ডে শুনানীর দিন ধার্য করা হয়েছে ইতিমধ্যেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top