News Flash

  • Home
  • Uncategorized
  • কুমিল্লায় ট্রাক উল্টে মৃত ১৩ জন ইটভাটার শ্রমিক

কুমিল্লায় ট্রাক উল্টে মৃত ১৩ জন ইটভাটার শ্রমিক

ঢাকা, ২৫ জানুয়ারি (হি.স.) : ঢাকার কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কয়লাবাহী ট্রাক উল্টে মৃত্যু হয়েছে ১৩ জন ইটভাটার শ্রমিকের । শুক্রবার সকালে কুমিল্লার নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামের একটি ইটভাটায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি ঢুকে পড়ে৷ ভিতরে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দেয় সেই ট্রাক৷

নিহতদের নাম মহম্মদ সেলিম, কনক চন্দ্র রায় , মোরসালিন, রনজিত চন্দ্র রায়, বিকাশচন্দ্র রায় , মৃণাল চন্দ্র রায়, অমৃত চন্দ্র রায়, দীপ চন্দ্র রায়, শঙ্কর চন্দ্র রায়, মনোরঞ্জন চন্দ্র রায়, বিপ্লব, অরুণ চন্দ্র রায় ও মাসুম৷ এদের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে ইটভাটার শ্রমিকদের থাকার ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে চালক ও খালাসি পলাতক৷ কুমিল্লা জেলা শাসক আবুল ফজল মীর জানিয়েছেন আহত অবস্থায় দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top