News Flash

  • Home
  • Uncategorized
  • এক যুবতী-সহ তিন ব্য‌ক্তিকে ঘায়েল করে গ‌র্তে প‌ড়ে মারা গেছে কদমতলার পাগলা মোষ
Image

এক যুবতী-সহ তিন ব্য‌ক্তিকে ঘায়েল করে গ‌র্তে প‌ড়ে মারা গেছে কদমতলার পাগলা মোষ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ২৪ জানুয়ারি : এক তরুণী-সহ তিন ব্যক্তিকে গুরুতর ঘায়েল করে অবশেষে এক গর্তে পড়ে মারা গেছে পাগলা মহিষ। ঘটনা অসমের সীমা‌ন্তবর্তী উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার। আজ পাগলা মোষটির মৃত্যু হওয়ায় হাঁফ ছে‌ড়েছেন এলাকার তটস্থ নগরিককুল।প্রাপ্ত খবরে জানা গে‌ছে, কদমতলা থানা এলাকার বি‌ভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে মালিকবিহীন একটি পাগলা ম‌হিষ‌ তাণ্ডব চালাচ্ছিল। এভাবে গতকাল বুধবার গ‌ভীর রাতে দ‌ক্ষিণ কদমতলা গ্রামের চার নম্বর ওয়ার্ডের বা‌সিন্দা জনৈক আব্দুল হকের বাড়িতে প্র‌বেশ ক‌রে উৎপাত শুরু ক‌রে মহিষটি। গৃহকর্তা আব্দুল হক পাগলা মহিষের আগমন ঘটেছে টের পেয়ে ঘর থেকে বের হতেই তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালায় মোষটি। প্রাণ বাঁচাতে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তাঁর ছেলে জয়নাল উদ্দিন ও মেয়ে নাজমা বিবি বাবাকে রক্ষা কর‌তে ঘর ছুটে আসেন। মহিষটি তাদের ওপরও হামলা চালায়। ঘ‌টে যায় রক্তার‌ক্তি কাণ্ড। পাগল মোষটি আব্দুল হক, তাঁর ছেলে ও মেয়েকে তার শিং দি‌য়ে গুঁতি‌য়ে গুরুতর ঘায়েল করেছে।


এদিকে আহত‌দের চিৎকার ও আতর্না‌দ শোনে লাঠিসোঁটা নিয়ে পড়শিরা ছুটে আসলে পাগলা মহিষ দৌড়ে পালিয়ে যায়। প‌রে রক্তাক্ত তিন আহতের চি‌কিৎসার জন্য ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা সংকটজনক বলে উন্নত চিকিৎসার জন্য তিনজন‌কেই অসমের শিলচরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ধর্মনগরের ডাক্তাররা। বর্তমানে তাঁদের শিলচরের ভ্যা‌লি না‌র্সিং হো‌মে ভ‌রতি করে চিকিৎসা শুরু হয়েছে।এদিকে তাণ্ডব সৃষ্টিকারী পাগলা মহিষটি আজ বৃহস্পতিবার সকালের দিকে কদমতলা, তারকপুর এবং পিয়ারাছড়া এলাকায়ও ত্রাস সৃষ্টি করে। খব‌র পেয়ে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মা বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে পিয়ারাছড়া ছুটে যান। সেখানে গ্রামবাসীর সহযোগে পিয়ারছড়ার কোণাপাড়া এলাকায় ত্রাস সৃষ্টিকারী মহিষটিকে ঘেরাও ক‌রে বা‌গে আনার চেষ্টা করেন। তখন দুর্ভাগ্যবশত প্রায় ১০০ ফুট উঁচু টিলা থেকে পাগলা মহিষটি পা পিছ‌লে নীচে পড়ে জলের একটি পাকা নালায় পড়ে মৃত্যু বরণ করে। ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছে কদমতলা পু‌লিশ। জানা গেছে, মৃত ম‌হিষ‌টি‌কে নালা থেকে তুলে মা‌টির নীচে পোঁতা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ত্রাস সৃষ্টিকারী পাগলা ম‌হি‌ষের মা‌লিকা,না দাবি করে কেউ এগিয়ে আসেননি। তবে তার মালিক কে তার সন্ধান বের কর‌তে পু‌লিশ তদ‌ন্তে নেমেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top