News Flash

  • Home
  • Uncategorized
  • লিগ কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি
Image

লিগ কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি

স্ট্যাফোর্ডশায়ার, ২৪ জানুয়ারি (হি.স.) : জয়ের ধারা বজায় রেখে লিগ কাপের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি৷ ঘরের মাঠে প্রথম লেগের সেমিফাইনালেই কার্যত খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করে ফেলেছিল গুয়ার্দিওয়ালার দল৷ সেবার তারা ৯-০ গোলে পরাজিত করে বার্টন অ্যালবিয়নকে৷ ফিরতি লেগে বার্টনের ডেরায় ১-০ গোলে জয় তুলে নিল ম্যান সিটি৷ ফলে দুই পর্ব মিলিয়ে ১০-০ গোলের ব্যবধনে এগিয়ে থেকে ফাইনালে ওঠে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়নরা৷ম্যাঞ্চেস্টার সিটির হয়ে প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো৷ দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটা সহজ সুযোগ পেলেও জয়ের ব্যবধান বাড়িয়ে নিতে ব্যর্থ হয় সিটি৷ ম্যান সিটির সামনে সুযোগ ছিল টুর্নামেন্টের ইতিহাসে দুই পর্ব মিলিয়ে সব থেকে বড় ব্যবধানে জয় তুলল৷

লিগ কাপে এখনও পর্যন্ত দুই লেগের ম্যাচে সব থেকে বড় ব্যবধানে জয়ের নজির রয়েছে যুগ্মভাবে লিভারপুল, ওয়েস্টহ্যাম, ওয়াটফোর্ড ও এভার্টনের নামে৷ চার দলই লিগ কাপে ১১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে৷ ম্যাঞ্চেস্টার সিটি দুই পর্ব মিলিয়ে ১০ গোলের ব্যবধানে সেমিফাইনালের লড়াই জেতে৷ প্রথম লেগে আরও একটি রেকর্ড হাতছাড়া করেছিল গুয়ার্দিওয়ালার দল৷ ইএফএল কাপে এক ম্যাচে সর্বাধিক ১০ গোলে জয়ের রেকর্ড রয়েছে লিভারপুল ও ওয়েস্টহ্যামের৷ ম্যান সিটি প্রথম লেগে ৯-০ গোলেই সন্তুষ্ট থাকে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top