News Flash

  • Home
  • Uncategorized
  • বড় চমক কংগ্রেসের, দলের সাধারণ সম্পাদক করা হল প্রিয়াঙ্কা গান্ধীকে
Image

বড় চমক কংগ্রেসের, দলের সাধারণ সম্পাদক করা হল প্রিয়াঙ্কা গান্ধীকে

নয়াদিল্লি।। লোকসভা ভোটের আগে বড় চমক দিল কংগ্রেস। এআইসিসি সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তাঁকে দেয়া হয়েছে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তিনি কাজ শুরু করবেন। এক বিবৃতিতে কংগ্রেস এই খবর জানিয়েছে। সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর অংশগ্রহনের খবরে ভীষণ উৎসাহী হয়েছেন কংগ্রেস কর্মীরা। এই খবর ঘোষণার সাথে সাথেই এআইসিসি কার্যালয়ের বাইরে প্রচুর কর্মী সমর্থক ভীড় করতে শুরু করেছেন। এদিকে বিজেপি এই খবর শুনে নিশানা করেছে কংগ্রেসকে। দলের মুখপাত্র সম্বিত পাত্রের কথায়, রাহুল গান্ধীর ব্যর্থতার কারনেই প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে, কংগ্রসের এই চালে লোকসভা ভোটের আগে খেলা জমে উঠেছে বলে দাবি রাজনৈতিক মহলের।

উত্তরপ্রদেশে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তাকে এই দেওয়া হয়েছে। কেন্দ্রে ক্ষমতায় আসতে গেলে উত্তরপ্রদেশ থেকে বেশি সংখ্যাক আসনে জিততে হবে কংগ্রেসকে। কারণ এই রাজ্যে রয়েছে লোকসভার ৮০টি আসন। কংগ্রেসকে বাদ দিয়ে বসপা-সপার জোট গড়ায় কিছুটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছে কংগ্রেস। এমন পরিস্থিতি উত্তরপ্রদেশ পূর্বে দলে ভিত শক্ত করার জন্য বছর ৪৭-এর প্রিয়াঙ্কাকে দায়িত্ব দেওয়া হল।
২০১৪ সালের সাধারণ নির্বাচনে আমেঠি এবং রায়বরেলিতে ভাই রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর হয়ে প্রচার করলেও সক্রিয় রাজনীতির বাইরেই ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার কংগ্রেসের তরফে ঘোষণা করা হয় পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরিয়ানায় দায়িত্ব পেয়েছেন গুলাম নবি আজাদ। বর্তমানে বিদেশে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। দেশে ফিরি পয়লা ফেব্রুইয়ারি কার্যভার গ্রহণ করবেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top