News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
Image

সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

নেপিয়ার, ২৩ জানুয়ারি (হি.স.) : ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভারে দুই উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৩ রান। ক্রিজে রয়েছেন কেইন উইলিয়ামসন এবং রস টেইলর। মহম্মদ সামির আগুন পেস বোলিং-এর দাপটে কার্যত আত্মসমর্পণ করে নিউজিল্যান্ডের দুই ওপেনার।

দুই ব্যাটসম্যানকেই বোল্ড করেন মহম্মদ সামি। মার্টিন গাপটিল করেন ৫ রান এবং কোলীন মুনরোর ব্যক্তিগত সংগ্রহ ৮ রান। এদিন প্রথম একাদশে দীনেশ কার্তিক রাখার কথা থাকলে শেষ পর্যন্ত তার জায়গা দলে আসে রায়ডু। অপর স্পিনার হলেন কেদার যাদব। প্রসঙ্গত, অজি বধের পর এবার কিউয়িদের পালা। অজিদের বিরুদ্ধে ২-১ সিরিজ জিতে নিউজিল্যান্ডে পা-রেখেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডেও নজির গড়তে তৈরি ভারতীয় ব্রিগেড। বিশ্বকাপের আগে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে তৎপর বিরাট বাহিনী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top