News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণিমার জোয়ারে কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে
Image

পূর্ণিমার জোয়ারে কক্সবাজারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে

ঢাকা, ২৩ জানুয়ারি (হি.স.) : পূর্ণিমার জোয়ারে সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। জেলেরা খুশির জোয়ারে ভাসছে। গত দুই দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলায় জেলেদের জালে প্রায় দেড়শ টন ইলিশ ধরা পড়েছে। ফলে দামও কমেছে ইলিশের। কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও বেপারীদেও (ব্যবসায়ী) মুখে। খুশি সাধারণ মানুষও।কক্সবাজার সূত্রের খবর, নগরীর মাছের আড়ত ফিশারি ঘাটে বসেছে ইলিশের মেলা। আড়তে সাজিয়ে তা বাজারজাত করা হচ্ছে, ছুটছে দেশের বিভিন্ন প্রান্তে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ক্রেতারা অনেকটা উৎসবের আমেজে ইলিশ কিনছেন। দূর-দূরান্তে নেওয়ার জন্য সংরক্ষণ করা হচ্ছে মাছগুলো। জেলেদের হাত থেকে আড়তদার, সেখান থেকে পাইকার এবং বেপারিদের হাত ঘুরে এসব মাছ চলে যাচ্ছে চট্টগ্রাম ও ঢাকা, চাঁদপুর, বরিশাল, যশোর সহ দেশের বড় বড় আড়তে। এবারে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের মণ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। এর আগের দিন একই মাছ ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল বলে জানান মৎস্যজীবীরা। গত দুই দিনে টেকনাফ উপজেলায় দেড়শ টন ইলিশ মাছ (৩ হাজার ২৪০ মণ) জেলেদের জালে ধরা পড়েছে। ইলিশবোঝাই নৌকা নিয়ে টেকনাফ শামলাপুল ঘাটে ফেরা মাঝিরা জানিয়েছেন, “আমরা বেশ খুশি। মাত্র দুই দিনের মাথায় নৌকা ভর্তি ইলিশে নিয়ে ফিরেছি।” আরও অনেক নৌকা সাগর থেকে ফেরার পথে রয়েছে বলে জানান তাঁরা।

টেকনাফ মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, “সাগরে যেতে প্রতিটি ট্রলারে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। এত দিন খালি হাতে ফেরত আসায় হতাশ ছিলাম, এখন খুশি।” তবে স্থানীয় লোকজনের অভিযোগ, এই ইলিশ মাছের স্বাদ কম। পদ্মার ইলিশের স্বাদ নেই এই ইলিশে। টেলিফোনে যোগাযোগ করা হলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার বলেন, গত দুই দিনে টেকনাফ উপজেলায় দেড়শ টন ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়েছে। তার মধ্যে একদিনে ধরা পড়েছে ১২০ টন। প্রজনন সময়ে ইলিশ ধরা বন্ধ থাকায় পরিণত বয়স হয়েছে এ মাছের, আকারও বড় হয়েছে। জোয়ার বাড়ার কারণে সাগরে মাছ ডিম ছাড়তেও উজানে আসছে। তাই জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর। এভাবে ভবিষ্যতেও জাটকা (ইলিশের বাচ্চা) ও প্রজননের সময় মাছ ধরা বন্ধ থাকলে আমাদের জাতীয় উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে ইলিশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top