News Flash

  • Home
  • Uncategorized
  • বনাধিকার আইনে পাট্টা প্রাপকদের ঘর ও নগদ দুই লক্ষ টাকা, কেন্দ্রে প্রস্তাব দিল রাজ্য সরকার
Image

বনাধিকার আইনে পাট্টা প্রাপকদের ঘর ও নগদ দুই লক্ষ টাকা, কেন্দ্রে প্রস্তাব দিল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারী৷৷ ত্রিপুরা ল্যান্ড এন্ড রেভেনিও অ্যাক্ট ১৯৬০ সংশোধণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই চার সদ্যসক একটি কমিটিও গঠন করা হয়েছে৷ এই কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে৷ তারপরই সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷ মহাকরণে সোমবার এই বিষয়টি জানিয়েছেন রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা৷ সাংবাদিকদের তিনি জানান, এখনও পর্যন্ত টিএলআর অ্যাক্ট দশবার সংশোধন করা হয়েছে৷ তারপরও অনেক অস্পষ্টতা রয়ে গেছে৷ আদালতেও মামলা হয়েছে৷ বিভিন্ন সময়ে আইনজীবীরা যে সব তথ্য তুলে ধরেন তাতে অস্পষ্টতা কাটিয়ে উঠা সম্ভব হচ্ছে না৷


তিনি আরও জানান, রাজ্য সরকার চাইছে খাস ও জোত জমি যেগুলি আছে সেগুলির রেকর্ড সঠিকভাবে নেই দপ্তরে৷ সঠিক রেকর্ড রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়া জমির যে খাজনা আদায় করা হয় তাও যৎসামান্য৷ এই খাজনার পরিমাণ বাড়ানোর বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে৷ অন্যদিকে, বনাধিকার আইন ২০১৬ মোতাবেক রাজ্যের যেসব পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে তারে জমির খতিয়ান ও পরচা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সরকারী ভাবে প্রায় ১ লক্ষ ২৬ হাজার পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে৷ তবে, প্রশ্ণ উঠেছে এমন অনেক পরিবার আছে যাদের বাড়ি, ঘর, জমি থাকা সত্বেও বনাধিকার আইন অনুযায়ী জমির পাট্টা দেওয়া হয়েছে৷ দপ্তর এই বিষয়টিওে খতিয়ে দেখছে৷ রাজস্বমন্ত্রী জানিয়েছে, রাজ্য মন্ত্রিসভা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছে বনাধিকার আইন অনুযায়ী যাদের জমির পাট্টা দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে ঘর দেওয়া এবং নগদ দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা করা৷ এই আর্থিক সহায়তা মূলত জমিতে চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করার জন্য৷ এই দাবী কেন্দ্রীয় সরকারের কাছে যেমন পাঠানো হয়েছে তেমনি রাজ্য সফরে আসার পর পঞ্চদশ অর্থ কমিশনের কাছেও করা হয়েছে৷ এই জন্য প্রায় ৩৫০০ কোটি টাকা খরচ হবে৷ মন্ত্রী এন সি দেববর্মা আরও জানিয়েছে, এখনও বহু পরিবার রয়েছে যাদের ঘর নেই থাকার জন্য৷ এমন প্রায় নয় হাজার পরিবারকে জমির পাট্টা দেওয়া হবে এবং পরবর্তী সময়ে কেন্দ্রের অনুমতি পেলে ও আর্থিক বরাদ্দ পেলে ঘর করে দেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top