News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ার অদূরে দু’টি জাহাজে আগুন : মৃত্যু ১১ জনের, নিখোঁজ ৯ জন
Image

রাশিয়ার অদূরে দু’টি জাহাজে আগুন : মৃত্যু ১১ জনের, নিখোঁজ ৯ জন

মস্কো, ২২ জানুয়ারি (হি.স.): রাশিয়ার অদূরে কার্চ প্রণালীতে দু’টি জাহাজে আগুন ধরে যাওয়ায় অকালেই প্রাণ হারালেন অন্ততপক্ষে ১১ জন| জাহাজ দু’টিতে ছিলেন ভারতীয়, তুর্কি ও লিবিয়ার ক্রু সদস্যরা| স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যবর্তী কার্চ প্রণালীতে দু’টি জাহাজে আগুন ধরে যায়| একটি জাহাজে ছিল তরল প্রাকৃতিক গ্যাস এবং অপরটিতে ছিল ট্যাঙ্কার| দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষের জেরে জাহাজ দু’টিতে আগুন ধরে যায়| সমুদ্রের মাঝে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া|


রাশিয়া প্রশাসন সূত্রের খবর, ‘ক্যান্ডি’ নামক জাহাজটিতে ছিলেন ১৭ জন ক্রু| এর মধ্যে ৯ জন তুরস্ক ও ৮ জন ভারতের নাগরিক| অপর জাহাজের নাম ‘মায়েস্ত্রোত’| ওই জাহাজে ছিলেন ১৫ জন ক্র মেম্বার| তাঁদের মধ্যে ৭ জন তুরস্কের, ৭ জন ভারতের এবং লিবিয়ার একজন নাগরিক ছিলেন| এই ঘটনায় অকালেই মৃত্যু হয়েছে ১১ জনের| প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন কমপক্ষে ৩৬ জন| শেষ পাওয়া খবর অনুযায়ী, সমুদ্র থেকে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| নিখোঁজ প্রায় ৯ জন|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top