News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত এখন বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম, প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর
Image

ভারত এখন বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম, প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে বার্তা প্রধানমন্ত্রীর

বারাণসী, ২২ জানুয়ারি (হি.স.): ভারত এই মুহূর্তে বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম| মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসীতে পঞ্চদশতম প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার সকালে বারাণসীতে পঞ্চদশতম প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক-সহ বিশিষ্টজনরা| এদিন প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘বর্তমানে ভারত এমন জায়গায় অবস্থান করছে যে, বিভিন্ন বিষয়ে বিশ্বকে নেতৃত্ব প্রদানে সক্ষম| আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স (আইএসএ) তার মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম| আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স-এর মাধ্যমে আমরা বিশ্বকে ‘একটি বিশ্ব, একটি সূর্য, একটি গ্রিড’ হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই|’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বিগত সাড়ে চার বছরে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা জন সাধারণকে সরাসরি প্রদান করেছে আমাদের সরকার| আমরা সেই সমস্ত টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছি|’ এদিনের প্রবাসী ভারতীয় দিবস-এর উদ্বোধনী অনুষ্ঠানে বহু বিশিষ্ট প্রবাসী ভারতীয়রাও উপস্থিত ছিলেন|
এ বছর প্রবাসী ভারতীয় দিবসের থিম, নয়া ভারত গড়ার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের ভূমিকা| ২৩ জানুয়ারি (বুধবার) প্রবাসী ভারতীয় দিবসের অন্তিম দিনে ভাষণ রাখবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| সোমবার যুব প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| ২৩ জানুয়ারি অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ২৪ জানুয়ারি কুম্ভমেলা দেখতে যাবেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top