News Flash

  • Home
  • Uncategorized
  • ধনপুর মাইক্রোসা এলাকায় আনারস বাগানে অগ্নিকাণ্ড

ধনপুর মাইক্রোসা এলাকায় আনারস বাগানে অগ্নিকাণ্ড

আগরতলা, ২১ জানুয়ারি, (হি.স.) : আনারস বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ধনপুর বিধানসভা কেন্দ্রের মাইক্রোসা এলাকায়। জানা গেছে, রবিবার আচমকা ধনপুর বিধানসভা কেন্দ্রের মাইক্রোসা আনারস বাগানে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় আনারস বাগানের।


জানা গেছে, বাগানে কর্মীরা অন্যদিকে কাজ করছিলেন। কিন্তু তাঁরা আগুন লাগার প্রায় ঘন্টাখানেক পর টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এদিকে মানুষের ধারণা, এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড। জানা গেছে, কাঁঠালিয়া অগ্নিনির্বাপক দফতরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। কে বা কারা এই ফলের বাগানে আগুন লাগিয়েছে সে বিষয়ে পুলিশ এখনও কিছুই জানায়নি। তবে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top