News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, সেন্ট্রাল কাশ্মীরের বদগামে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, সেন্ট্রাল কাশ্মীরের বদগামে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২১ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার চারার-ই-শরিফের হাপাতনার নাল্লাহ এলাকার ঘটনা| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|


জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার চারার-ই-শরিফের হাপাতনার নাল্লাহ এলাকায় এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই হাপাতনার নাল্লাহ এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top