News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা ভোট সরকারের জন্য কোনও চ্যালেঞ্জ নেই : রাজনাথ সিং
Image

লোকসভা ভোট সরকারের জন্য কোনও চ্যালেঞ্জ নেই : রাজনাথ সিং

নয়ডা (উত্তর প্রদেশ), ২১ জানুয়ারি (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচন সরকারের জন্য কোনও চ্যালেঞ্জই নয়। সোমবার একথাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এ দিন এ ব্যাপারে তিনি বলেন, সাধারণ মানুষের আস্থা আছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকারের উপর। তাই আসন্ন লোকসভা নির্বাচন সরকারের জন্য কোনও চ্যালেঞ্জই নয়। নির্বাচনে নিজের দল নিয়ে তিনি বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন কারণ এনডিএ সরকারের বিরুদ্ধে গত সাড়ে চার বছরে কোনও গুরুতর দুর্নীতির অভিযোগ নেই বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।


এদিন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআরএসএফ) ক্যাম্পের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবাদিকদের বিরোধী ঐক্যের প্রশ্নের জবাবে তিনি জানান, বিজেপির সাফল্যে ভয় পেয়ে একজোট হতে চাইছে। এদিন পূর্বতন ইউপিএ সরকারের দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, \”আপনারা আগের ইউপিএ সরকারের দুর্নীতি সম্পর্কে জানেন। ‘মহাগটবন্ধন’-এর বিরোধী পার্টিগুলি ভয় পেয়েছে যে, বিজেপি আবার সরকার গঠন করবে। আমরা নিশ্চিত দেশের জনগণ আমাদের সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সরকার শক্তিশালী হয়েছে ও জনপ্রিয়তা অর্জন করেছে এবং দেশের সাধারণ মানুষের বিশ্বাস আছে আমাদের ওপর।\” তিনি আরও জানিয়েছেন, ফাজিটিভ ইকোনমিক অফেন্ডারস অ্যাক্ট নামে একটি আইন প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার। যার অধীনে গুরুতর জালিয়াতি মামলা দমনের একটি প্রক্রিয়া রয়েছে। \”চোকসিকে দেশে ফিরিয়ে আনা হবে এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কেউ ছাড় পাবে না,\” বলেও দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top