News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ সীমান্তে জড়ো রোহিঙ্গা দল, চাপানউতোর বিএসএফ ও বিজিবির
Image

রাজ্যে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ সীমান্তে জড়ো রোহিঙ্গা দল, চাপানউতোর বিএসএফ ও বিজিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ রাজ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছে প্রচুর রোহিঙ্গা৷ এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীরা জড়ো হতে থাকে৷ সীমান্তের ওপারে রোহিঙ্গাদের জড়ো হতে দেখে এপারে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে, শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে রোহিঙ্গারা ভারতের ত্রিপুরা ভুখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাবে৷ খবরের সত্যতা স্বীকার করে সীমান্ত সুরক্ষা বাহিনীর জনৈক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে সীমান্তে টহল দেওয়ার সময় জওয়ানরা দেখেছেন বেশ কিছু রোহিঙ্গা ত্রিপুরায় অনুপ্রবেশের জন্য ওপারে বাংলাদেশে জড়ো হয়েছে৷ ফলে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷


জানা গিয়েছে, ৩১ জন রোহিঙ্গা অবস্থান করছে৷ তাদের মধ্যে ছয়জন পুরুষ, নয়জন মহিলা এবং ১৬ জন শিশু৷ তারা পশ্চিম জেলার রাইয়ামুড়া সীমান্তে অবস্থান করছে৷ বিজিবির তরফে বলা হচ্ছে এই রোহিঙ্গারা ভারত তথা ত্রিপুরা থেকে ওপাড়ে গিয়েছে৷ বিএসএফ অবশ্য এই দাবি খারিজ করে দিয়ে বলেছে তারা বাংলাদেশ থেকে এপাড়ে আসার চেষ্টা চালাচ্ছে৷ উদ্ভুত এই সমস্যা সমাধানের জন্য শনিবার দুই দফায় বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে৷ কিন্তু, কোন সুরাহা হয়নি৷ টানা আটচল্লিশ ঘন্টা যাবত এই রোহিঙ্গারা সীমান্তের কাটাতারের বেড়ার ওপাড়ে অবস্থান করছে৷ বিএসএফের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সি এল বেওলুয়া রবিবার জানিয়েছেন বাংলাদেশ থেকে তারা ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে৷ কাঁটাতারের বেড়ার তিনশ মিটার দূরত্বে এই রোহিঙ্গারা অবস্থান করছে৷ মানবিক দৃষ্টিকোণ থেকে বিএসএফের তরফ থেকে তাদেরকে জল সহ অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে৷ তিনি জানান, দুই দফায় বিজিবির সাথে বৈঠকে কোন সুরাহা হয়নি৷ সোমবার আবার বৈঠক করা হবে৷ বিজিবি চাইছে এই রোহিঙ্গাদের বাংলাদেশে থেকে ত্রিপুরায় পাঠিয়ে দিতে৷ পাল্টা অভিযোগ বিজিবির৷ বিএসএফের তরফ থেকে বিজিবি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা যাতে এপাড়ে এসে কাঁটাতারের বেড়া পরিদর্শন করে দেখে যান৷ যদি কোথাও কোন ধরনের প্রমাণ মিলে যে রোহিঙ্গারা ত্রিপুরা থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে তাহলে এই ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এদিকে, এই রোহিঙ্গা ইস্যুতে গোটা ওই সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷ বিএসএফের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top